Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০২ এপ্রিল ২০২৬,   চৈত্র ১৮ ১৪৩২

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৯:২৯, ৮ সেপ্টেম্বর ২০২২

জেলা পরিষদ নির্বাচন

আওয়ামী লীগের মনোনয়নপত্র জমা দিলেন মিছবাহুর রহমান

মনোনয়নপত্র জমাদানকালে নেতাকর্মীদের সাথে মিছবাহুর রহমান

মনোনয়নপত্র জমাদানকালে নেতাকর্মীদের সাথে মিছবাহুর রহমান

মৌলভীবাজার জেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মিছবাহুর রহমান দলীয় মনোনয়নপত্র জমা দিয়েছেন।

আজ বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) রাজধানীর ধানমন্ডিতে দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের সাথে নিয়ে তিনি মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়ন পত্র জমা দেয়ার সময় উপস্থিত ছিলেন-
জেলা আওয়ামী লীগের ১ম যুগ্ম সাধারণ সম্পাদক ও মৌলভীবাজার পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান, জেলা তাঁতী লীগের সভাপতি আলী হায়দার,  জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ  সৈয়দ মনসুরুল হক ও অ্যাডভোকেট রাধাপদ দেব সজল, কুলাউড়া পৌরসভার মেয়র সিপার উদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের সদস্য আক্তারুজ্জামান,  মৌলভীবাজার সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকবর আলী, জেলা যুবলীগের সভাপতি নাহিদ আহমদ, জেলা যুবলীগের সাধারণ  সম্পাদক সৈয়দ রেজাউর রহমান সুমন, জেলা স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক মোজাম্মেল হক রাব্বি, জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট নিখিল চন্দ্র দাশ অনিক, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন, জেলা যুবলীগ সহ-সভাপতি মহি উদ্দীন চৌধুরী ফহিম, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক  সুয়েব খান, জেলা যুবলীগের ক্রীড়া সম্পাদক তাজুল নোমান, জেলা ক্রিকেট কোচ রাসেল আহমদ প্রমুখ।

এ সময় মৌলভীবাজার জেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছত্রলীগসহ সর্বস্তরের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

মিছবাহুর রহমান বর্তমানে মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি জেলা পরিষদের নির্বাচিত সাবেক চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। মিছবাহুর রহমান মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

তিনি জেলা ছাত্রলীগ ও জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

আইনিউজ/এইচএ

আইনিউজে আরও পড়ুন-


দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি

সবচেয়ে সুন্দরী নারীদের দেশ ।। Most beautiful woman in the world ।। Eye News

যে গ্রামে পুরুষ ছাড়া অন্তঃসত্ত্বা হচ্ছেন নারীরা | Women are pregnant without men | Kenyan Girls | Eye News

চুল বেঁধে ঘুমিয়ে নিজের যে ক্ষতি করছেন ।। Hair loss problems

পায়খানা ও প্রস্রাব দীর্ঘক্ষণ চেপে রাখলে যে ক্ষতি হয়??

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়