Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০৩ এপ্রিল ২০২৬,   চৈত্র ২০ ১৪৩২

কামরুল হাসান শাওন

প্রকাশিত: ১৭:৪৩, ১০ সেপ্টেম্বর ২০২২
আপডেট: ১৯:৫২, ১০ সেপ্টেম্বর ২০২২

কে পাচ্ছেন মৌলভীবাজার জেলা পরিষদে আওয়ামী লীগের মনোনয়ন?

মনোনয়ন সভায় সভাপতিত্ব করছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা

মনোনয়ন সভায় সভাপতিত্ব করছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আর কিচ্ছুক্ষণ পরই জানা যাবে- কে পাচ্ছেন মৌলভীবাজার জেলা পরিষদে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন।

আজ শনিবার (১০ সেপ্টেম্বর) বিকাল ৪টায় ৬১ জেলার জেলা পরিষদ চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা বসেছে। সভায় সভাপতিত্ব করছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সঙ্গে সভায় উপস্থিত আছেন মনোনয়ন বোর্ডের সদস্যরাও।

এদিকে জেলা পরিষদ নির্বাচন নিয়ে অনেকটাই সরব ও উৎসবমুখর মৌলভীবাজার আওয়ামী লীগের রাজনৈতিক অঙ্গন। যদিও এ নির্বাচন নিয়ে কোনো ধরনের ভাবনার কথা এখনও শোনা যায়নি স্থানীয় বিএনপি নেতাদের কাছ থেকে।

চেয়ারম্যান পদে মনোনয়ন পেতে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের চারজন নেতা

দীর্ঘ পাঁচ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে জেলা পরিষদ নির্বাচন। জেলা পরিষদ নির্বাচনে মৌলভীবাজারে চেয়ারম্যান পদে মনোনয়ন পেতে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের চারজন নেতা।

এর আগে বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) জেলা আওয়ামী লীগের ওই নেতৃবৃন্দ দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করে জমা দিয়েছেন।
চার নেতার মধ্যে আলোচনায় আছে মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান জেলা পরিষদ প্রশাসক মিছবাহুর রহমান।

মিছবাহুর রহমান বর্তমানে মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি জেলা পরিষদের নির্বাচিত সাবেক চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২০ সালে করোনা আক্রান্ত হয়ে স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান মারা যান। তাঁর মৃত্যুতে পদটি শূন্য হলে মিছবাহুর রহমান দলীয় মনোনয়ন নিয়ে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হন।

এছাড়াও দলীয় মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে রয়েছেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতির মুহিবুর রহমান তরফদার, সহ-সভাপতি মসুদ আহমদ ও যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ-সভাপতি এমএ রহিম শহীদ (সিআইপি)।

৬১টি জেলা পরিষদ চেয়ারম্যান পদের বিপরীতে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ৫০০ জন। গড়ে প্রতিটি জেলায় আটজনের বেশি মনোনয়নপ্রত্যাশী ফরম সংগ্রহ করেছেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ঘোষিত তফসিল অনুযায়ী জেলা পরিষদ নির্বাচনে রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন সংশ্লিষ্ট জেলা প্রশাসক। রিটার্নিং অফিসারদের কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৫ সেপ্টেম্বর। মনোনয়নপত্র বাছাই করা হবে ১৮ সেপ্টেম্বর।

মনোনয়নপত্র বাছাইয়ে সিদ্ধান্তের বিষয়ে আপিল করা যাবে ১৯ থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত। আপিল নিষ্পত্তি হবে ২২ থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৫ সেপ্টেম্বর এবং প্রতীক বরাদ্দ হবে ২৬ সেপ্টেম্বর।

আইনিউজ/এইচএ

আইনিউজে আরও পড়ুন-


দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি

সবচেয়ে সুন্দরী নারীদের দেশ ।। Most beautiful woman in the world ।। Eye News

যে গ্রামে পুরুষ ছাড়া অন্তঃসত্ত্বা হচ্ছেন নারীরা | Women are pregnant without men | Kenyan Girls | Eye News

চুল বেঁধে ঘুমিয়ে নিজের যে ক্ষতি করছেন ।। Hair loss problems

পায়খানা ও প্রস্রাব দীর্ঘক্ষণ চেপে রাখলে যে ক্ষতি হয়??

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়