Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০৩ এপ্রিল ২০২৬,   চৈত্র ২০ ১৪৩২

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ১২:০০, ১১ সেপ্টেম্বর ২০২২
আপডেট: ১২:০১, ১১ সেপ্টেম্বর ২০২২

জেলা পরিষদ নির্বাচনে সিলেটে আ.লীগের মনোনয়ন পেলেন নাসির খান

মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৫ সেপ্টেম্বর

মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৫ সেপ্টেম্বর

আসন্ন সিলেট জেলা পরিষদের নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পেলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান।

গতকালন শনিবার (১১ সেপ্টেম্বর) আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের এক সভায় এই সিদ্ধান্ত নেয়া হয় বলে জানা গেছে।

এর আগে সিলেট জেলা পরিষদের আসন্ন নির্বাচনের জন্য বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন চান বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ৫ নেতা। তারা হলেন- বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সিলেট জজকোর্টের পিপি মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা সাদ উদ্দিন আহমদ, সিলেট মহানগর আওয়ামী লীগের সহসভাপতি বিজিত চৌধুরী ও জেলা পরিষদের প্রশাসক ও কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি জয়নাল আবেদীন। তবে এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ শেষ পর্যন্ত পারিবারিক কারণে ফরম জমা দেননি বলে জানান।

শনিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভায় সিলেট জেলা পরিষদে নৌকার প্রার্থী চূড়ান্ত করা হয়। এখনও কোন সে সৌভাগ্যবান নেতা সেটি আনুষ্ঠানিকভাবে জানা না গেলেও সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান তাঁর ফেসবুক ওয়ালে লিখেন 'আলহামদুলিল্লাহ'। এ বিষয়ে তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন- এখনও চূড়ান্তভাবে বলতে পারছি না। তবে একটি সূত্র আমাকে জানিয়েছে, আমার বিষয়টি পজেটিভ।

এদিকে ৬১টি জেলা পরিষদ চেয়ারম্যান পদের বিপরীতে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ৫০০ জন। গড়ে প্রতিটি জেলায় আটজনের বেশি মনোনয়নপ্রত্যাশী ফরম সংগ্রহ করেছেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ঘোষিত তফসিল অনুযায়ী জেলা পরিষদ নির্বাচনে রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন সংশ্লিষ্ট জেলা প্রশাসক। রিটার্নিং অফিসারদের কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৫ সেপ্টেম্বর। মনোনয়নপত্র বাছাই করা হবে ১৮ সেপ্টেম্বর।

মনোনয়নপত্র বাছাইয়ে সিদ্ধান্তের বিষয়ে আপিল করা যাবে ১৯ থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত। আপিল নিষ্পত্তি হবে ২২ থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৫ সেপ্টেম্বর এবং প্রতীক বরাদ্দ হবে ২৬ সেপ্টেম্বর।

আইনিউজ/এইচএ

আইনিউজে আরও পড়ুন-


দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি

সবচেয়ে সুন্দরী নারীদের দেশ ।। Most beautiful woman in the world ।। Eye News

যে গ্রামে পুরুষ ছাড়া অন্তঃসত্ত্বা হচ্ছেন নারীরা | Women are pregnant without men | Kenyan Girls | Eye News

চুল বেঁধে ঘুমিয়ে নিজের যে ক্ষতি করছেন ।। Hair loss problems

পায়খানা ও প্রস্রাব দীর্ঘক্ষণ চেপে রাখলে যে ক্ষতি হয়??

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়