কানাইঘাট প্রতিনিধি
আপডেট: ১৮:৫০, ১৪ সেপ্টেম্বর ২০২২
শ্রেণীকক্ষে ঢুকে শিক্ষককে পিটালেন ছাত্রের বাবা!
বীরদল দিঘীরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঘটনাটি ঘটেছে
সিলেটের কানাইঘাট উপজেলার সদর ইউনিয়নের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকলে শ্রেণীকক্ষে ঢুকে মারধরের অভিযোগ ওঠেছে এক শিক্ষার্থীর অভিভাবকের বিরুদ্ধে। ফারুক আহমদ নামের ওই শিক্ষককে শ্রেণীকক্ষে পাঠদান অবস্থায় মারধরের অভিযোগ ওই অভিভাবকের বিরুদ্ধে।
কানাইঘাট সদর ইউনিয়নের বীরদল দিঘীরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় স্থানীয় সোনাপুর গ্রামের মৃত সৈয়দ আলীর পুত্র মুজিবুর রহমান (৪০) কে আটক করেছে পুলিশ।
জানা যায়, সহকারী শিক্ষক ফারুক আহমদ দুপুর ১২ টার দিকে দ্বিতীয় শ্রেনির পাঠদানের সময় শিক্ষার্থী মাহিয়ানুল ইসলাম (১০) শ্রেণীকক্ষ থেকে বের হয়ে যায়। পরবর্তীতে শিক্ষক ফারুক আহমদ তাকে শাসন করে বাড়ীতে পাঠিয়ে তার পিতা মুজিবুর রহমানকে স্কুলে নিয়া আসার জন্য।
দুপুর সাড়ে ১২টার দিকে ছেলে মাহিয়ানুল ইসলামকে শিক্ষক ফারুক আহমদ কর্তৃক বেত্রাঘাতের অভিযোগ এনে শ্রেণীকক্ষে পাঠদান থাকাবস্থায় তার পিতা মুজিবুর রহমান শিক্ষক ফারুক আহমদকে এলোপাতাড়ী ভাবে মারধর শুরু করেন।
একপর্যায়ে স্কুলের অন্যান্য সহকারী শিক্ষকগণ এগিয়ে এসে ফারুক আহমদকে উদ্ধার করেন। পরে অসুস্থ হয়ে পড়লে শিক্ষক ফারুক আহমদকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করেন স্কুলের শিক্ষকরা।
আহত শিক্ষকের পক্ষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেনসহ শিক্ষকনেতৃবৃন্দ মুহিজুর রহমানের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন।
অপরদিকে শিক্ষককে মারধর করার পর মুজিবুর রহমান তার শিশুপুত্র স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী মাহিয়ানুল ইসলামকে প্রাথমিক চিকিৎসা প্রদান করে থানায় শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দায়েরের প্রস্তুতি নিলে শিক্ষকের মারধরের সংবাদ অন্যান্য শিক্ষকদের মধ্যে ছড়িয়ে পড়লে উত্তেজনা দেখা দেয়। বিকেল ৫টার দিকে আহত শিক্ষকর ফারুক আহমদের দায়েরকৃত অভিযোগের প্রেক্ষিতে পুলিশ মুজিবুর রহমানকে আটক করে।
মুজিবুর রহমানের আটকের বিষয়টি নিশ্চিত করে থানার সেকেন্ড অফিসার সোহেল মাহমুদ জানান, আহত শিক্ষক ফারুক আহমদের দায়েরকৃত অভিযোগের প্রেক্ষিতে মুজিবুর রহমানকে আটক করা হয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তবে মুজিবুর রহমানের অভিযোগ শিক্ষক ফারুক আহমদ তার ছেলেকে শরীরের বিভিন্ন জায়গায় বেত্রাঘাতসহ মারধর করেছেন। এঘটনার তিনি প্রতিবাদ করেছেন শিক্ষককে শারীরিক ভাবে মারধর করেননি। অপরদিকে স্কুলের অন্যান্য শিক্ষকসহ আহত ফারুক আহমদ জানিয়েছেন শিক্ষার্থীকে সামান্য শাসন করায় মুজিবুর রহমান শ্রেণী কক্ষে ঢুকে তাকে বেধড়ক মারধর করে মাটিতে ফেলে দেন এবং অসৌজন্যমূলক আচরন করেন।
আইনিউজ/এইচএ
আইনিউজে আরও পড়ুন-
- ২০ হাজার গানের জনক গাজী মাজহারুল আনোয়ার ও তার কীর্তি
- প্রেম-ভালোবাসার ১০ উপকারিতা : শ্রেষ্ঠ কিছু প্রেমের গল্প
- কোমরে বাশি, হাতে তালি — গানই মদিনা ভাই’র জীবন-মরণ
দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি
সবচেয়ে সুন্দরী নারীদের দেশ ।। Most beautiful woman in the world ।। Eye News
যে গ্রামে পুরুষ ছাড়া অন্তঃসত্ত্বা হচ্ছেন নারীরা | Women are pregnant without men | Kenyan Girls | Eye News
চুল বেঁধে ঘুমিয়ে নিজের যে ক্ষতি করছেন ।। Hair loss problems
পায়খানা ও প্রস্রাব দীর্ঘক্ষণ চেপে রাখলে যে ক্ষতি হয়??
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























