Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ০১ এপ্রিল ২০২৬,   চৈত্র ১৮ ১৪৩২

শাহরিয়ার খান সাকিব, মৌলভীবাজার

প্রকাশিত: ১৪:৪২, ১৫ সেপ্টেম্বর ২০২২
আপডেট: ১৯:০৪, ১৫ সেপ্টেম্বর ২০২২

মৌলভীবাজারে কারাগার থেকে পরীক্ষা দিচ্ছে এক এসএসসি পরীক্ষার্থী

শ্রীমঙ্গল থানায় নারী ও শিশু নির্যাতনের মামলায় পরীক্ষার আগের দিন তাকে কারাগারে প্রেরণ করে আদালত

শ্রীমঙ্গল থানায় নারী ও শিশু নির্যাতনের মামলায় পরীক্ষার আগের দিন তাকে কারাগারে প্রেরণ করে আদালত

সারাদেশের মতো মৌলভীবাজারেও বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) থেকে শুরু হয়েছে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষা। মৌলভীবাজার জেলা কারাগার থেকে পরীক্ষা দিচ্ছেন এক এসএসসি পরীক্ষার্থী।

মৌলভীবাজার জেলা কারাগার ও জেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, মৌলভীবাজার কারগার থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছেন শ্রীমঙ্গল  উপজেলার আশিদ আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী হেলাল আহমদ (১৭)। হেলাল আহমদের বাড়ি  শ্রীমঙ্গল উপজেলার সারের টং গ্রামে। তাকে শ্রীমঙ্গল থানায় নারী ও শিশু নির্যাতনের মামলায় পরীক্ষার আগের দিন গ্রেফতার করে কারাগারে প্রেরণ করে আদালত।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) প্রথমদিন পরীক্ষা ছিল বাংলা প্রথম পত্র। পরীক্ষা চলে দুইঘন্টা। পুরো দুই ঘণ্টা জেলে বসেই পরীক্ষা দেন হেলাল। মৌলভীবাজার জেলা কারাগারের জেল সুপার আবু মূসা আইনিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জেল সুপার আবু মূসা বলেন, গতকাল বুধবার (১৪ সেপ্টেম্বর) তাকে আটক করে শ্রীমঙ্গল থানা পুলিশ। শ্রীমঙ্গল থানায় তাঁর নামে নারী ও শিশু নির্যাতন মামলা রয়েছে। পরীক্ষার দিন তাকে সময়মতো বেলা ১১টায় প্রশ্ন দেয়া হয়।

তিনি আরও বলেন, আদালতের নির্দেশনা পেয়ে আমরা পরীক্ষা নেয়ার সব প্রস্তুতি নিয়েছি। কারাগারে বসেও যেন পরীক্ষা দিতে পারে সেজন্য সব ব্যবস্থা গ্রহণ করেছি। জেল সুপার আবু মূসা জানান, বিধি অনুযায়ী ওই শিক্ষার্থীর পরীক্ষা চলাকালে কারা কর্তৃপক্ষ প্রয়োজনীয় নিরপাত্তা ব্যবস্থা গ্রহণ করেন। এছাড়া নিরাপত্তায় পুলিশ সদস্যরা ও তাঁর শিক্ষক উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে মৌলভীবাজার জেলা শিক্ষা কর্মকর্তা ফজলুর রহমান আইনিউজকে বলেন, আদালতের নির্দেশনায় বিধি অনুযায়ী কারান্তরীণ শিক্ষার্থীর পরীক্ষা নেওয়া হচ্ছে। বিধি অনুযায়ী কারাগারের নিকটবর্তী কেন্দ্র পরীক্ষা নিচ্ছে।

আইনিউজ/এইচএ

আইনিউজে আরও পড়ুন-


বিশ্বের মজার মজার গল্প আর তথ্য সম্বলিত আইনিউজের ফিচার পড়তে এখানে ক্লিক করুন 

দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি

দিনমজুর বাবার ছেলে মাহির বুয়েটে পড়ার সুযোগ || BUET success story of Mahfujur Rhaman || EYE NEWS

হানিফ সংকেত যেভাবে কিংবদন্তি উপস্থাপক হলেন | Biography | hanif sanket life documentary | EYE NEWS

আশ্চর্য এন্টার্কটিকা মহাদেশের অজানা তথ্য | Antarctica continent countries | facts। Eye News

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়