ঢাকা, বৃহস্পতিবার ০২ জুলাই ২০২৬,   আষাঢ় ১৮ ১৪৩৩

শাহরিয়ার খান সাকিব, মৌলভীবাজার

প্রকাশিত: ১৭:৩৩, ১৮ সেপ্টেম্বর ২০২২

বন্যায় ক্ষতিগ্রস্থদের রোটারেক্ট ক্লাব মৌসক শাখার আর্থিক সহায়তা

ছবি- প্রতিবেদক

ছবি- প্রতিবেদক

বন্যায় ক্ষতিগ্রস্থদের বাড়ী মেরামতের জন্য আর্থিক সহায়তা দিয়েছে রোটারেক্ট ক্লাব অব মৌলভীবাজার সরকারি কলেজ (মৌসক) শাখা।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের কৌলারশী এবং গবিন্দপুর গ্রামের ৮টি  পরিবারকে ৫৫০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন- রোটারক্টর ক্লাব মৌলভীবাজার শাখার সাবেক সভাপতি নাজমুল হোসাইন, সাবেক রোটারেক্টর মো. জাহাঙ্গীর হোসেন, সৈয়দ ফারাবী।

রোটারেক্ট ক্লাব অব মৌলভীবাজার সরকারি কলেজ শাখার নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- সভাপতি সৈয়দ আহনাফ ফারহাত, সহ-সভাপতি পৃথম দেব, সাধারণ সম্পাদক মোরসালিন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক  হাসানাত নাফি, অর্থ সম্পাদক ফারদিন আহমেদ প্রমুখ।

বন্যা পরবর্তীতে ক্ষতিগ্রস্থ ঘর-বাড়ি মেরামতের জন্য আর্থিক অনুদানে বিত্তশালীদের এগিয়ে আসার আহবান জানিয়ে রোটারেক্ট ক্লাব অব মৌলভীবাজার সরকারি কলেজ শাখার সাধারণ সম্পাদক মোরসালিন চৌধুরী আইনিউজকে বলেন, 'বন্যায় যেভাবে মানুষ ক্ষতিগ্রস্থ হয়েছে তা পূরণ করতে হলে সবাইকে পাশে এসে দাঁড়াতে হবে।'

আইনিউজ/এইচএ

আইনিউজে আরও পড়ুন-


দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি

সৌদি আরবে মেয়েকে নির্যাতনের খবরে মায়ের আহাজারি-কান্না

গ্রিসের বস্তিতে বাংলাদেশীদের মানবেতর জীবন, অধিকাংশই সিলেটি

গ্রিসে পাঁচ বছরের ভিসা পাবে বাংলাদেশিরা

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়