Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ৩০ মার্চ ২০২৬,   চৈত্র ১৬ ১৪৩২

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৪:২৫, ২ অক্টোবর ২০২২

মৌলভীবাজারে দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা সামগ্রী বিতরণ

মৌলভীবাজারের চমুহানস্থ কালি বাড়ীতে নিরাপত্তা সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়

মৌলভীবাজারের চমুহানস্থ কালি বাড়ীতে নিরাপত্তা সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়

শারদীয় দূর্গোৎসব উপলক্ষে মৌলভীবাজার সদর উপজেলা ও সদর পৌরসভার বিভিন্ন পূজামন্ডপের মধ্যে নিরাপত্তা সামগ্রী বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০১ অক্টোবর) সন্ধ্যায় শহরের চৌমোহনায় নতুন কালীবাড়িতে সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে নিরাপত্তা সামগ্রী বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সদর উপজেলা পূজা পরিষদের সভাপতি নির্মল কান্তি দেবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুমেশ দাশ যীশুর সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. ইয়াছিনুল হক, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি আশু রঞ্জন দাশ, সাধারণ সম্পাদক মহিম দে, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি মনবীর রায় মঞ্জু, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি সলিল শেখর দত্ত, সাধারণ সম্পাদক রাজ সরকার।

সদর উপজেলা ও পৌর এলাকার ৮৯ টি পূজা মন্ডপের নিজস্ব অর্থায়নে জেলা পুলিশের উদ্যোগে ও সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সার্বিক ব্যাবস্থাপনায় নিরাপত্তা সামগ্রী বিতরণ করা হয়।

নিরাপত্তা সামগ্রী মধ্যে রয়েছে বিশেষ ধরনের পোশাক, লাটি ও বাঁশি। সদর উপজেলার ৭৪ টি ও পৌর এলাকার ১৫ টি পূজা মন্ডপের মধ্যে ১ শত ৭৮ সেট নিরাপত্তা সামগ্রী বিতরণ করা হয়।

এসময় ৮৯ টি পূজা মন্ডবের প্রতিনিধি ও সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের সভাপতি ও সম্পাদক উপস্থিত থেকে এসকল নিরাপত্তা সামগ্রী গ্রহণ করেন।

আইনিউজ/এইচএ

আইনিউজে আরও পড়ুন-


দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি

সৌদি আরবে মেয়েকে নির্যাতনের খবরে মায়ের আহাজারি-কান্না

গ্রিসের বস্তিতে বাংলাদেশীদের মানবেতর জীবন, অধিকাংশই সিলেটি

গ্রিসে পাঁচ বছরের ভিসা পাবে বাংলাদেশিরা

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়