সিলেট প্রতিনিধি
সিলেটের কাজীর বাজার ব্রীজের নিচে বস্তাবন্দী মৃতদেহ
ছবি- সংগৃহীত
সিলেট নগরীর কাজীর বাজার ব্রীজের নীচ থেকে সুরমা দিয়ে ভেসে যাওয়া বস্তাবন্দী এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ সোমবার (২৬ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে সিলেট মহানগর পুলিশের দক্ষিণ সুরমা থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) জনসংযোগ ও গণমাধ্যম (মিডিয়া) শাখার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সুদীপ দাস আজ দুপুরে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত ব্যক্তির পরিচয় এখনও জানা না গেলেও বয়স আনুমানিক ৪৫ বছর বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে দক্ষিণ সুরমা থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
উদ্ধারের পর মরদেহটি ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে।
আইনিউজ/এইচএ
আইনিউজে আরও পড়ুন-
- কোমরে বাশি, হাতে তালি — গানই মদিনা ভাই’র জীবন-মরণ
- ‘গাছ হেংলানেছে- পয়সা মিলেগা’ : চা শ্রমিক ও চা শিল্প
- পোশাক নয়, নফসের বিরুদ্ধে জিহাদ জরুরি
দুবাইয়ে লটারি জিতে একরাতে কোটিপতি বাংলাদেশী যুবক | দুবাই প্রবাসী
মানুষ হত্যা করেছে মা হাতিকে, দুধের জন্য কাঁদছে বাচ্চা হাতিটি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























