ঢাকা, মঙ্গলবার ৩০ জুন ২০২৬,   আষাঢ় ১৬ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২০:৪৪, ২৯ ডিসেম্বর ২০২২

মৌলভীবাজারে সাজাপ্রাপ্ত দুর্ধর্ষ আসামী গ্রেফতার

আটক শাহানুর রহমান শান

আটক শাহানুর রহমান শান

মৌলভীবাজারে সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ। আটক শাহানুর রহমান শান (৪৭) সাজাপ্রাপ্ত দুর্ধর্ষ আসামী বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়- মৌলভীবাজার সদর মডেল থানার সঙ্গীয় এসআই রতন কুমার হালদার, এসআই কাঞ্চন দাস, এএসআই মাহবুবুল আলম, এএসআই সাইদ হোসেন, এএসআই নুরুলসহ পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে জগন্নাথপুর এলাকা থেকে আসামিকে গ্রেফতার করে। 

আসামি শাহানুর রহমান জিআর ২৬৬/১৬ (সদর) মামলায় ১ বছর সশ্রম কারাদণ্ড এবং দশ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ডের আদেশপ্রাপ্ত আসামী। 

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে অ স্ত্র, খু ন, মা দ ক সহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

আসামিকে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়