Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ২৭ মার্চ ২০২৬,   চৈত্র ১৩ ১৪৩২

জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ২২:২৮, ২৯ ডিসেম্বর ২০২২

জুড়ীতে ঘোড়ার দাপটে নৌকার পরাজয়

আব্দুল আলিম সেলু

আব্দুল আলিম সেলু

মৌলভীবাজারের জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী আব্দুল আলিম সেলু বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মো. হাফিজুর রহমান চৌধুরী এই ফলাফল ঘোষণা করেন।

বেসরকারীভাবে প্রাপ্ত অনুয়ায়ী স্বতন্ত্র প্রার্থী আব্দুল আলিম সেলু (ঘোড়া প্রতীক) ৫ হাজার ৩১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী বর্তমান চেয়ারম্যান মো. মাসুক আহমদ (নৌকা প্রতীক) পেয়েছেন ২ হাজার ২১২ ভোট।

তৃতীয় হয়েছেন স্বতন্ত্র প্রার্থী মোস্তফা মিয়া (আনারস প্রতীক)। তিনি পেয়েছেন ১ হাজার ৭২০ ভোট। ফুলতলা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট হয়েছে।

এই ইউনিয়নের নির্বাচনে সংরক্ষিত সদস্য পদে ১১ জন ও সাধারণ সদস্য পদে ৩২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আইনিউজ/মাইকেলনংরুম

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়