Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ২৭ মার্চ ২০২৬,   চৈত্র ১৩ ১৪৩২

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২৩:২৩, ২ জানুয়ারি ২০২৩

এপেক্স ক্লাব অব মৌলভীবাজার সিটির চার্টার প্রেজেন্টেশন সেরেমনি

এপেক্স ক্লাব অব মৌলভীবাজার সিটির চাটার্ড সার্টিফিকেট হস্তান্তর। ছবি : আই নিউজ

এপেক্স ক্লাব অব মৌলভীবাজার সিটির চাটার্ড সার্টিফিকেট হস্তান্তর। ছবি : আই নিউজ

এপেক্স ক্লাব অব মৌলভীবাজার সিটির চার্টার প্রেজেন্টেশন সেরেমনি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০২ জানুয়ারি) সন্ধ্যারাতে শহরের বেঙ্গল কনফারেন্স হলে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জাতীয় সভাপতি এপেক্সিয়ান ইলিয়াস জসিম।

অনুষ্ঠানে এপেক্স ক্লাব অব মৌলভীবাজার সিটির চাটার্ড সার্টিফিকেট হস্তান্তর করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন জেলা গভর্নর-৪ এপেক্সিয়ান বাবুল মিয়া,  আই পিডিজি-৪ এপেক্সিয়ান শায়েদুর রহমান শায়েদ, লাইফ গভর্নর এপেক্সিয়ান আক্তার হোসেন খান। 

আরো উপস্থিত ছিলেন এপেক্স ক্লাব অব মৌলভীবাজার সিটির সভাপতি এপেক্সিয়ান সুবীর কুমার ভট্টাচার্য্য, সম্পাদক এপেক্সিয়ান নিরাময় রায়, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেক্সিয়ান লিটন পাল, জুনিয়র ভাইস প্রেসিডেন্ট শাহ-আলম, ট্রেজারার ,খোকন চন্দ্র পাল, সার্ভিস ডাইরেক্টর করুনাময় শর্মা, এক্সপানশন ডাইরেক্টর রুপক রায়, মেম্বারশীপ এন্ড এটেনডেন্স ডাইরেক্টর  সুজিত কুমার দে, ফেলোশীপ এন্ড পাবলিক রিলেশন ডাইরেক্টর মুহিব্বুল হক, পাবলিক স্পিকিং এন্ড ডিবেটিং ডাইরেক্টর দেওয়ান মো. জগলুল হাসান, সার্জেন্ট এট আর্মস হোসেন আহমদ, ফ্লোর সদস্য সুধাংশু ভট্টাচার্য্য অলক,  আহমেদ হোসেন ও রাজীব ভট্টাচার্য।

অনুষ্ঠানে মৌলভীবাজারের প্রবীণ এপেক্সিয়ান আব্দুল ওয়াদুদ, এপেক্সিয়ান অ্যাডভোকেট সুধাংশু রঞ্জন দে এবং ডা. শাহ নুরুল ইসলামকে স্মরণ করা হয়।

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়