মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন
বঙ্গবন্ধুর প্রতিকৃতির সামনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ছবি- আই নিউজ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের উদ্যোগে র্যালী, পুষ্পার্ঘ অর্পণ এবং সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (১০ জানুয়ারি) বেলা ১১টার দিকে স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গণে জড়ো হন নেতাকর্মীরা। পরে শহরে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালী শেষে সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়।
জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমানের নেতৃত্বে এতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে শুরুতেই বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নেতাকর্মীরা।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীহ সহ-সভাপতি আজমল হোসেন, সহ-সভাপতি অপূর্ব কান্তি ধর, যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রাধাপদ দেব সজল, জেলা তাঁতী লীগ সভাপতি আলী হায়দার, সাধারণ সম্পাদক সৈয়দ লিয়াকত আলী, পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম এমদাদুল হক মিন্টু, সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান বাবুল, একাটুনা ইউনিয়নের চেয়ারম্যান আবু সুফিয়ান, জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান সুমন, জেলা শ্রমিকলীগ সভাপতি আসাদ হোসেন মক্কু, মোস্তফাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শেখ রুমেল আহমদ, জেলা ছাত্রলীগ সভাপতি আমিরুল হোসেন চৌধুরী আমিন, সাধারণ সম্পাদক মাহবুব আলম, যুবলীগ নেতা অ্যাডভোকেট গৌছ উদ্দিন নিক্সন প্রমুখ।
এতে জেলা ও সদর উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ, তাঁতী লীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আই নিউজ/এইচএ
আইনিউজে আরও পড়ুন-
- কোমরে বাশি, হাতে তালি — গানই মদিনা ভাই’র জীবন-মরণ
- ‘গাছ হেংলানেছে- পয়সা মিলেগা’ : চা শ্রমিক ও চা শিল্প
- পোশাক নয়, নফসের বিরুদ্ধে জিহাদ জরুরি
দুবাইয়ে লটারি জিতে একরাতে কোটিপতি বাংলাদেশী যুবক | দুবাই প্রবাসী
মানুষ হত্যা করেছে মা হাতিকে, দুধের জন্য কাঁদছে বাচ্চা হাতিটি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























