Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ২৫ মার্চ ২০২৬,   চৈত্র ১১ ১৪৩২

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৪৮, ১১ জানুয়ারি ২০২৩

মৌলভীবাজারে মার্কেন্টাইল ব্যাংকের শীতবস্ত্র বিতরণ

দরিদ্রদের হাতে শীতবস্ত্র তোলে দিচ্ছেন অতিথিরা। ছবি- আই নিউজ

দরিদ্রদের হাতে শীতবস্ত্র তোলে দিচ্ছেন অতিথিরা। ছবি- আই নিউজ

মৌলভীবাজারে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে মার্কেন্টাইল ব্যাংক। আজ বুধবার (১১ জানুয়ারি) বিকেলে বিভিন্ন এতিমখানা, মাদ্রাসার দরিদ্র শিক্ষার্থী ও দরিদ্র শীতার্ত নারী-পুরুষের হাতে এসব শীতবস্ত্র তুলে দেওয়া হয়।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের পরিচালক প্রকৌশলী মনসুরুজ্জামান। এছাড়াও বিশেষ অতিথি ছিলেন সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সুলেমান আলী।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের মৌলভীবাজার শাখা ব্যবস্থাপক হাসান কুদরতুল ফেরদৌস চৌধুরী। অনুষ্ঠানটি সমন্বয় করেন ব্যাংক কর্মকর্ত মজির উদ্দিন চৌধুরী রাজু।

এসময় কম্বল পেয়ে খুশি হন ওই এলাকার গরীব-দুস্থ ও অসহায় মানুষরা।

বক্তব্যে ব্যাংকের পরিচালক প্রকৌশলী মনসুরুজ্জামান বলেন, প্রতিবছর গরীব অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করে আসছি। সমাজের বিত্তবানদের অসহায় মানুষের প্রতি দায়িত্ব কর্তব্য রয়েছে। মার্কেন্টাইল ব্যাংক সে সামাজিক দায়িত্ববোধ থেকেই প্রতি বছর দেশে অসহায় মানুষের পাশে দাঁড়ায়।

কেবল শীতবস্ত্র বিতরণ নয় মেধাবী শিক্ষার্থীদের আবদুল জলিল বৃত্তি প্রদান করে থাকে মার্কেন্টাইল ব্যাংক। এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান প্রকৌশলী মনসুরুজ্জামান।

আই নিউজ/এইচএ

মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল | ICU | CCU | Dialysis | Emergency Call

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়