বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি
বড়লেখায় মন্দিরে চুরি, চুরির মালামালসহ আটক ১
উদ্ধার হওয়া মালামালসহ আটক চোর। ছবি- আই নিউজ
মৌলভীবাজার জেলার বড়লেখা থানাধীন গ্রামতলার কালিবাড়ি মন্দিরে চুরির ঘটনায় চোরাই মালামালসহ রনি মিয়া (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে বড়লেখা থানা পুলিশ।
জেলা পুলিশ জানায়- সোমবার (১৬ জানুয়ারি) রাত সাড়ে ৭ টার সময় গ্রামবাসীদের সহায়তায় গ্রামতলায় ভাড়া বাসা থেকে আসামিকে গ্রেফতার করা হয়। এসময় তল্লাশি করে তার হেফাজত থেকে মন্দির থেকে চুরি হওয়া বিভিন্ন মালামাল এবং তালা ভাঙার যন্ত্রপাতি উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত রনি মিয়া গ্রামতলা কালী মন্দিরের পাশেই ভাড়া বাসায় বসবাস করতো। তার মূল বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানার শাহজাদপুর গ্রামে।
বড়লেখা থানা সূত্রে জানা যায়, গত ৮ জানুয়ারি দিবাগত রাতে গ্রামতলা গ্রামের শ্রী শ্রী কালিবাড়ি মন্দির এবং মন্দিরের অফিস কক্ষের দরজা ভেঙে ৫০ হাজার টাকার মালামাল চুরি হয়।
বড়লেখা থানার অফিসার ইনচার্জ জানান, কালিবাড়ি মন্দিরে চুরির ঘটনার পর থেকেই আমরা তদন্ত শুরু করি। গতকাল রাতে আমাদের গোপন সোর্স এবং গ্রামবাসী সহায়তায় চুরির ঘটনার সাথে জড়িত রনি মিয়া নামে একজনকে গ্রেফতার করি। সে কালী মন্দিরের পাশেই ভাড়া বাসায় বসবাস করত। জিজ্ঞাসাবাদে সে তার মূল বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানায় বলে জানায়। আমরা তার ভাড়া বাসায় তল্লাশি করে চুরির কাজে ব্যবহৃত যন্ত্রপাতিসহ চোরাই মালামাল উদ্ধার করি।
এই ঘটনায় থানায় একটি মামলা রুজু করা হয়েছে। আজ সকালে আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
আই নিউজ/এইচএ
আইনিউজে আরও পড়ুন-
- কোমরে বাশি, হাতে তালি — গানই মদিনা ভাই’র জীবন-মরণ
- ‘গাছ হেংলানেছে- পয়সা মিলেগা’ : চা শ্রমিক ও চা শিল্প
- পোশাক নয়, নফসের বিরুদ্ধে জিহাদ জরুরি
দুবাইয়ে লটারি জিতে একরাতে কোটিপতি বাংলাদেশী যুবক | দুবাই প্রবাসী
মানুষ হত্যা করেছে মা হাতিকে, দুধের জন্য কাঁদছে বাচ্চা হাতিটি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























