মৌলভীবাজার প্রতিনিধি
অর্ধলক্ষাধিক টাকার ইয়াবাসহ আটক ১
ডিবির কাছে ইয়াবাসহ আটক নাসির মিয়া(৪০)। ছবি- আই নিউজ
মৌলভীবাজার সদর কোর্ট এলাকা থেকে ১৭৫ পিছ ইয়াবাসহ নাসির মিয়া(৪০) নামে একজনকে আজ (২৪ জানুয়ারি) আটক করেছে জেলা গোয়েন্দা শাখা(ডিবি)।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সুত্রে জানা যায়, মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকালে ডিবি তার গোপন সোর্সের মাধ্যমে জানতে পারে মৌলভীবাজার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত বিল্ডিং এর পাশে মৌলভীবাজার সরকারি মহিলা কলেজগামী রাস্তায় এক ব্যক্তি ইয়াবা বিক্রির জন্য অবস্থান করছে।
সংবাদের ভিত্তিতে সকাল অনুমান সাড়ে দশ ঘটিকার সময় জেলা গোয়েন্দা শাখার এসআই তোফাজ্জল হোসেনের নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখার একটি টিম সদর কোর্টের সামনে থেকে আসামি নাসির মিয়াকে আটক করে।
এসময় আসামিকে তল্লাশি করে তার হাতে থাকা একটি কমলা রঙের শপিং ব্যাগের ভেতর থাকা একটি ডার্বি সিগারেটের প্যাকেটের ভেতর প্লাস্টিকে মোড়ানো অবস্থায় ১৭৫ পিছ ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৫২ হাজার ৫০০ টাকা।
আসামি নাসির মিয়াকে জিজ্ঞাসাবাদে সে জানায়, জনৈক রজব মিয়া তাকে ইয়াবা ট্যাবলেটগুলো সরবরাহ করেছে। আটককৃত আসামি নাসির মিয়া ইয়াবাগুলো বিক্রির উদ্দেশ্যে শ্রীমঙ্গল থেকে মৌলভীবাজারে নিয়ে আসে।
এই ঘটনায় মৌলভীবাজার সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। অন্য পলাতক আসামি রজব মিয়াকে গ্রেফতারের চেষ্টা চলছে।
আই নিউজ/এইচএ
নীচের ভিডিও দেখতে Watch on YouTube অপশনে ক্লিক করুন
দিনমজুর বাবার ছেলে মাহির বুয়েটে পড়ার সুযোগ || BUET success story of Mahfujur Rhaman || EYE NEWS
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























