Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ২৫ মার্চ ২০২৬,   চৈত্র ১০ ১৪৩২

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৩০, ২৪ জানুয়ারি ২০২৩

মৌলভীবাজার : শেখ কামাল অ্যাথলেটিকস প্রতিযোগিতা

শেখ কামাল অ্যাথলেটিকস প্রতিযোগিতায় শিক্ষার্থীদের অংশগ্রহণ। ছবি- আই নিউজ

শেখ কামাল অ্যাথলেটিকস প্রতিযোগিতায় শিক্ষার্থীদের অংশগ্রহণ। ছবি- আই নিউজ

মৌলভীবাজার সদর উপজেলা পর্বের শেখ কামাল আন্তস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২৪ জানুয়ারি) স্থানীয় কলেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রতিযোগিতায় ২৫টি শিক্ষা প্রতিষ্ঠানের দুইশতাধিক প্রতিযোগি অংশগ্রহণ করে। 

প্রতিযোগিতায় শিক্ষার্থীদের দুই গ্রুপে ভাগ করা হয়। ‘ক’ গ্রুপে ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণির শিক্ষার্থীরা ১০০ ও ২০০ মিটার দৌড় এবং হাই জাম্প ও লং জাম্প চারটি ইভেন্টে অংশ নেয়।

‘খ’ গ্রুপে ৯ম থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীরা ১০০, ২০০, ৪০০, ৮০০ ও ১৫০০ মিটার দৌড় এবং হাই জাম্প, লং জাম্প, ট্রিপল জাম্প, জ্যাভলিন থ্রো, শটপুট, ডিসকাস এবং ৪ X ১০০ মিটার রিলেতে অংশ নেয়।

খেলা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ উদ্দিনের সভাপতিত্বে পুরস্কার বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন, ইউপি চেয়ারম্যান আবু সুফিয়ানসহ অতিথিরা। 

মৌলভীবাজার সদর উপজেলা প্রশাসন এবং বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন এই প্রতিযোগিতার আয়োজন করে।

আই নিউজ/এইচএ 

নীচের ভিডিও দেখতে Watch on YouTube অপশনে ক্লিক করুন

দিনমজুর বাবার ছেলে মাহির বুয়েটে পড়ার সুযোগ || BUET success story of Mahfujur Rhaman || EYE NEWS

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়