ঢাকা, মঙ্গলবার ৩০ জুন ২০২৬,   আষাঢ় ১৬ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:২৯, ২৫ জানুয়ারি ২০২৩
আপডেট: ১৯:৩০, ২৫ জানুয়ারি ২০২৩

হারিছ চৌধুরীর মেয়েকে কেন মেরে ফেলতে চান আপন চাচা!

বিএনপি নেতা হারিছ চৌধুরী ও তার মেয়ে সামিরা চৌধুরী। ছবি- সংগৃহীত

বিএনপি নেতা হারিছ চৌধুরী ও তার মেয়ে সামিরা চৌধুরী। ছবি- সংগৃহীত

প্রয়াত বিএনপি নেতা হারিছ চৌধুরীর মেয়েকে ‘গলা টিপে মেরে ফেলতে’ চান চাচা আশিক চৌধুরী। কিন্তু কেন তিনি ভাতিজিকে মেরে ফেলতে চান? আসলেই কী মেরে ফেলতে চান! জনমনে এখন প্রশ্ন ওঠেছে এসব নিয়ে। 

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব প্রয়াত হারিছ চৌধুরী। ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ছিলেন হারিছ চৌধুরী। তিনি মৃত্যুর আগ পর্যন্ত পলাতক ছিলেন। সেই হারিছ চৌধুরীর মেয়ে সামিরা তানজিন চৌধুরী। 

আশিক চৌধুরীর পাওয়া বক্তব্য অনুযায়ী- ভাই হারিছ চৌধুরী মারা যাওয়ার পর ভাতিজি সামিরাকে নিয়ে কিছু মানুষ ‘বিশৃঙ্খলা’ করছে। এজন্য তিনি ‘রাগে’ আছেন। আশিক চৌধুরী কি বলেছেন হুবহু বক্তব্য জানার আগে আলোচিত ঘটনাটি জেনে নেওয়া যাক।

সম্প্রতি সিলেটের কানাইঘাট উপজেলায় একটি অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় জেলা বিএনপির সাবেক সহসভাপতি আশিক চৌধুরী সামিরা চৌধুরীকে মেরে ফেলার হুমকি দেন। এ ঘটনায় সোমবার রাতে কানাইঘাট থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

আশিক চৌধুরী হারিছ চৌধুরীর চাচাতো ভাই এবং কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। গত বছরের ১১ জানুয়ারি রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘হারিছ চৌধুরীর মৃত্যু’র খবর জানিয়ে একটি স্ট্যাটাস দিয়ে আলোচনায় আসেন আশিক চৌধুরী। তখন তিনি ফেসবুকে লিখেছিলেন, ২০২১ সালের সেপ্টেম্বরে করোনায় আক্রান্ত হয়ে হারিছ চৌধুরী মারা গেছেন।

কানাইঘাট উপজেলায় হারিছ চৌধুরীর বাবার নামে প্রতিষ্ঠিত শফিকুল হক চৌধুরী মেমোরিয়াল এতিমখানায় ১৭ জানুয়ারি শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে নানা বিষয়ে দীর্ঘ বক্তব্য দেন আশিক চৌধুরী। বক্তব্যের একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে তিনি হারিছ চৌধুরীর মেয়েকে ‘গলা টিপে হ ত্যা’র কথা বলেন। এ সময় হারিছ চৌধুরীর অন্য স্বজনদের নিয়েও বিষোদ্গার করেন তিনি। এ–সংক্রান্ত বক্তৃতার একটি ভিডিওচিত্র ইতিমধ্যে ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

হারিছ চৌধুরীর ভাই কামাল চৌধুরীর ছেলে রাহাত চৌধুরী এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে আশিক চৌধুরীর বিরুদ্ধে সোমবার রাতে কানাইঘাট থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। তবে আশিক চৌধুরী হ ত্যা র হুমকির বিষয়টি কথার কথা হিসেবে বলেছেন বলে জানিয়েছেন।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, এ ঘটনায় সামিরার চাচাতো ভাই রাহাত থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। তবে যাকে হ ত্যা র হুমকি দেওয়া হয়েছে, তাকে (সামিরা) নিয়ে সাধারণ ডায়েরি করার পরামর্শ দেওয়া হয়েছে রাহাতকে। এরপরও পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।

যোগাযোগ করলে আশিক চৌধুরী বলেন, ‘তাইন (হারিছ চৌধুরী) মারা যাওয়ার পর থাকি তারে (সামিরা) নিয়া স্থানীয় কিছু লোক আমার বিরুদ্ধে খালি (কেবল) বিশৃঙ্খলা করছে। এর লাগি আমি বল (অধিকার) রাইখা তার (সামিরা) প্রতি কিছুটা রাগ করছি। ইগু (সে) আমার মেয়ে। তাইর বাবা নাই। আমিই বাবা। তাই বল নিয়া কইছি, গলা টিইপা মাইরা ফালাইমু! এটা কথার কথা।’

আই নিউজ/এইচএ

আই নিউজ ইউটিউব চ্যানেলে ভিডিও দেখুন

জলময়ূর পাখির সাথে একদিনের দারুণ গল্প | A story with Water Peacock

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়