Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২৪ মার্চ ২০২৬,   চৈত্র ১০ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৬:১০, ১৬ ফেব্রুয়ারি ২০২৩

আজ ভূমিকম্পে কেঁপেছে সিলেট! 

বাংলাদেশের  উত্তর-পূর্বাঞ্চল সিলেটে আজ ৪ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। 

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৫৬ মিনিটে ছাতকের ১১ কিলোমিটার উত্তর-পূর্বে এ ভূমিকম্প অনুভূত হয় বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর কেন্দ্রস্থল মেঘালয় রাজ্য হওয়ায় সিলেটে মৃদু কম্পন অনুভূত হয়েছে। 

সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুসারে, এই ভূমিকম্পের গভীরতা ছিল ৬৪ দশমিক ৮ কিলোমিটার। তবে ভূমিকম্পের এ ঘটনায় ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।

আই নিউজ/এইচএ 

আই নিউজ ইউটিউব ভিডিও  : মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল | ICU | CCU | Dialysis | Emergency Call

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়