আই নিউজ ডেস্ক
সিলেটে মা-ছেলে হ ত্যা মামলায় ২ গৃহকর্মীর মৃ ত্যু দ ণ্ড
সিলেট মহানগর দায়রা জজ আদালত
সিলেট সদরের মীরাবাজার এলাকায় চাঞ্চল্যকর মা-ছেলে হ ত্যা মামলায় গৃহকর্মীসহ দুইজনের মৃ ত্যু দ ণ্ড দিয়েছেন আদালত।
সিলেটের অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক নুরে আলম ভূঁইয়া বৃহস্পতিবার (১১ মে) দুপুরে এ রায় দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী জোবায়ের বখত জুবের।
আদালত সূত্র জানায়, ২০১৮ সালে নগরীর মীরাবাজার এলাকায় মা রোকেয়া বেগম ও তার ছেলে রবিউল ইসলামকে হত্যা করে বাড়ির গৃহকর্মী তানিয়া ও তার কথিত প্রেমিক মামুন। এসময় আহত হন রোকেয়া বেগমের ছোট মেয়ে রাইসা। খুন করার আগে রাতে খাবারের সাথে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে, পরে সকালে দু'জনের মরদেহ ও রাইসাকে আহত অবস্থায় উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের ভাই জাকির হোসেন অজ্ঞাত চারজনের বিরুদ্ধে সিলেট কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার রায় ঘোষণা করা হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী জোবায়ের বখত জুবের বলেন, রায়ে তানিয়া ও তার প্রেমিক মামুনকে ফাঁসির দেন বিচারক। এছাড়াও মামুনকে দশ হাজার টাকা ও অনাদায়ে এক বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়।
তিনি জানান, রোকেয়া বেগমের সাথে বিভিন্ন বিষয়ে দ্বন্দ্ব থেকেই গৃহকর্মী তানিয়া তাকে হত্যা করে বলে জানান বাদিপক্ষের আইনজীবী মিসবাউর রহমান আলম। তবে রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিলের কথা জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবী দিদার আহমেদ।
আই নিউজ/এইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























