Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ১৪ মার্চ ২০২৬,   ফাল্গুন ৩০ ১৪৩২

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ১৩:২৫, ১৭ মে ২০২৩

কুলাউড়ায় ১৭০ লিটার চোলাই মদসহ আটক ২ 

চোলাই মদসহ আটক দুই জন। ছবি- আই নিউজ

চোলাই মদসহ আটক দুই জন। ছবি- আই নিউজ

মৌলভীবাজার জেলার কুলাউড়ায় এক বিশেষ অভিযানে ১৭০ লিটার চোলাই মদসহ মতিলাল রবিদাস (৩৫) ও অরুন রায় (৫৫) নামে দুইজনকে আটক করেছে থানা পুলিশ। 

মঙ্গলবার (১৬ মে) দিবাগত রাতে কুলাউড়া থানাধীন কালিটি চা বাগানের ১২ নং লাইনের রামজনম রবিদাসের বাড়ির সামনে থেকে তাদেরকে আটক করা হয়।  

পরে আটককৃত ব্যক্তির ঘরে তল্লাশি করে ২টি প্লাস্টিকের ড্রাম থেকে মোট ১৭০ লিটার দেশীয় চোলাই মদ জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৫১ হাজার টাকা। 

এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে কুলাউড়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়