নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০০:৩২, ২৬ মে ২০২৩
আপডেট: ১৪:৪৩, ২৯ মে ২০২৩
আপডেট: ১৪:৪৩, ২৯ মে ২০২৩
মৌলভীবাজারে বোরো ধান ক্রয় সংগ্রহ উদ্বোধন
মৌলভীবাজারে বোরো ধান ক্রয় সংগ্রহ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ মে) দুপুরে উপজেলা পরিষদ কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক উমি বিনতে সালাম। উপজেলা নির্বাহী অফিসার শরীফ উদ্দিনের সভাপতিত্বে স্থানীয় কৃষক সালেহ এলাহি কুটির ধান ক্রয় করে জেলা প্রশাসক ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা পুরণের জন্য সকলের সহযোগিতা কামনা করেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন, জেলা খাদ্য কর্মকর্তা জ্যোতি বিকাশ চাকমা, এডিএম শাহীনা আক্তার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা বিনয় কুমার দে প্রমুখ। উপজেলা খাদ্য কর্মকর্তা জানান, মৌলভীবাজারে এবার সরকারিভাবে ৭৮৯ মেট্রিক টন বোরো ধান এবং ৯৮ মেট্রিক টন চাল ক্রয় করা হবে।
প্রতি কেজি ধান ৩০ টাকা এবং চাল ৪৪ টাকা দর নির্ধারণ করা হয়েছে। একজন কৃষকের কাছ থেকে সর্বোচ্চ তিন মেট্রিকটন ধান ক্রয় করা হবে। আগামী ৩১ আগস্ট অবধি ধান সংগ্রহ করা হবে বলে জানান উপজেলা খাদ্য কর্মকর্তা।
আই নিউজ/ইউএ
আরও পড়ুন
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
সর্বশেষ
জনপ্রিয়

























