Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ০১ এপ্রিল ২০২৬,   চৈত্র ১৮ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক, সিলেট

প্রকাশিত: ১৬:৩৩, ১৮ মে ২০২০
আপডেট: ১৬:৩৭, ১৮ মে ২০২০

শাবিতে পিসিআর ল্যাবের উদ্বোধন, মঙ্গলবার থেকে নমুনা পরীক্ষা

আগামীকাল মঙ্গলবার (১৯ মে) থেকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) পিসিআর ল্যাবে শুরু হচ্ছে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা।

সেলক্ষ্যে আজ সোমবার (১৮ মে) দুপুর ২টা ৫০ মিনিটে মোমেন ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই ল্যাবের উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।

করোনার নমুন পরীক্ষার জন্য ইতোমধ্যে বিশ্ববদ্যিালয়ের পিসিআর ল্যাবের প্রয়োজনীয় সংস্কার কাজ সম্পন্ন হয়েছে। ল্যাব পরিচালনার জন্য শিক্ষকদের প্রশিক্ষণও প্রদান করা হয়েছে। নেওয়া হয়েছে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা।

আইনিউজকে বিষয়টি নিশ্চিত করেন- বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রধান অধ্যাপক ড. মো.শামসুল হক প্রধান।

দিনে কতোটা টেস্ট করা হবে জানতে চাইলে তিনি বলেন, প্রথম এক-দুই দিন আমরা ৯৪টা করে টেস্ট করবো। তারপর থেকে দ্বিগুণ করে টেস্ট করা হবে।

এ ব্যাপারে স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান আই নিউজকে বলেন, ল্যাব করনোভাইরাস শনাক্তকরণ পরীক্ষায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে স্থাপনকৃত পিসিআর মেশিনের মতো সিঙ্গেল সাইকেলে প্রতিদিন ৯৪টি নমুনা সনাক্ত করা যাবে। যা কমপক্ষে ১ ঘণ্টা ৪০ মিনিট ও সর্বোচ্চ ২ ঘণ্টার মতো সময় লাগতে পারে। একইভাবে ডাবল সাইকেলে প্রায় ১৮৮টি নমুনা সনাক্ত করা সম্ভব হবে। যা সর্বোচ্চ ৪ ঘণ্টার মতো সময় লাগতে পারেও যোগ করেন তিনি।

দেশে করোনা সংক্রমণ দেখা দেওয়ার পর গত ৭ এপ্রিল থেকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষা শুরু হয়। সিলেট বিভাগের মধ্যে এই এইটি ল্যাবেই করোনা শনাক্তকরণ পরীক্ষা করা হচ্ছে। এখন পর্যন্ত ওসমানীর ল্যাবে একদিনে সর্বোচ্চ ১৮৮টি নমুনা পরীক্ষা হয়েছে।

গত ৯ এপ্রিল শাহজালাল বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম ভেটেরিনারি অ্যানিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয়কে করোনা শনাক্ত করার জন্য পিসিআর ল্যাব চালুর অনুমোদন দেওয়া হয়। শাহজালাল বিশ্ববিদ্যালয় ছাড়া বাকি তিনটি বিশ্ববিদ্যালয়ে ইতিমধ্যে করোনার নমুনা পরীক্ষা শুরু হয়েছে।

উল্লেখ্য, প্রবাসীবহুল সিলেট অঞ্চল করোনা সংক্রমণের জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে ধরা হলেও এখানে করোনাভাইরাস শনাক্তকরণ পরীক্ষার সুযোগ ছিলো না। এতে ক্ষোভ ছিলো এই অঞ্চলের মানুষদের মধ্যে। এ অবস্থায় ৭ এপ্রিল সিলেটে প্রথম করনোভাইরাস শনাক্তকরণ পরীক্ষা শুরু করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ। তবে সীমিত সামর্থ্য নিয়ে পুরো বিভাগ থেকে আসা রোগীদের নমুনার চাপ সামলাতে হিমশিম খেতে হয় এই ল্যাব সংশ্লিষ্টদের।

ওসমানীতে প্রতিদিন প্রায় ৪৫০ নমুনা আসলেও পরীক্ষা হয় গড়ে ১৮৮টি। এরমেধ্যে টেকনিক্যাল কারণে কিছু সংখ্যক রিজেক্টও হয়। তাই জমা পড়ে থাকে অনেকগুলো নমুনা। এ অবস্থায় ওসমানীর ল্যাবে জমা হওয়া নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়। নমুনা সংগ্রহের পর পরীক্ষার ফলাফল জানতে অনেকদিন অপেক্ষা করতে হয় রোগীদের। এ অবস্থায় শাবিপ্রবির গবেষণাগারে স্থাপিত ল্যাবে  করনোভাইরাস শনাক্তকরণ পরীক্ষা শুরু হতে যাচ্ছে।

শাহজালাল বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাব চালু হলে সিলেটে করোনা শনাক্তকরণের সংকট অনেকখানি কেটে যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ল্যাব পরিচালনা করবে জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগ (জিইবি) ও বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগ (বিএমবি)। বিশ্ববিদ্যালয়ের ‘ই’ ভবনে জিইবি বিভাগে এ ল্যাব চালু হচ্ছে।

শাবিপ্রবি’র জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. শামসুল হক প্রধান বলেন,আমাদের শিক্ষকরা এটি পরিচালনার জন্য প্রশিক্ষণ নিচ্ছেন। ২২ থেকে ২৩ জনের একটি টিম তৈরি করা হয়েছে।

এইচকে/ আই নিউজ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়