সিলেট প্রতিনিধি
সিলেটে একদিনেই করোনায় মারা গেছেন তিনজন, বিভাগে মোট মৃত্যু ১১
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিলেটে একদিনে ৩ জন মারা গেছেন। এই নিয়ে সিলেট বিভাগে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১১ জনে।
মারা যাওয়া সকলেই পুরুষ বলে জানা গেছে। এদের একজন সিলেট শহরের, একজন বালাগঞ্জের, অপরজন বিয়ানীবাজার উপজেলার বাসিন্দা।
বৃহস্পতিবার (২১ মে) বিষয়টি নিশ্চিত বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান। তিনি বলেন, বুধবার (২০ মে) দিবাগত রাতে তারা মারা গেছেন।
জানা যায়, বিয়ানীবাজার উপজেলার তিলপাড়া ইউনিয়নের মালপাড়া গ্রামের পল্লী চিকিৎসক আবুল কাশেম (৪০) গত রাত দেড়টার দিকে মারা যান। তিনি রাত ১০টার দিকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসোলেশন সেন্টারে ভর্তি হয়েছিলেন।
তাছাড়া বালাগঞ্জের ব্যক্তি (৪৬) নিজ বাড়িতেই মারা গেছেন। আরেকজন (৫৫) সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন ।
এ পর্যন্ত সিলেট বিভাগে করোনাভাইরাসে মোট আক্রান্ত হয়েছেন ৫৪২ জন। এর মধ্যে সিলেট জেলায় ২২৫ জন, সুনামগঞ্জে ৮২ জন, হবিগঞ্জে ১৫২ জন ও মৌলভীবাজার জেলায় ৮৩ জন।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























