Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ০১ এপ্রিল ২০২৬,   চৈত্র ১৮ ১৪৩২

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ১২:১৯, ২৩ মে ২০২০

নতুন ছয় জনসহ বিশ্বনাথ থানার মোট ২৬ জন করোনা আক্রান্ত

করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত হলেন বিশ্বনাথ থানার আরো ৬ জন পুলিশ সদস্য। শুক্রবার (২২ মে) পাঁচ কর্মকর্তাসহ ছয় পুলিশ সদস্যের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

এই নিয়ে বিশ্বনাথ থানায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ জনে। নতুন আক্রান্তের মধ্যে এসআই একজন, পিএসআই দুইজন, এএসআই দুইজন ও একজন কনস্টেবল রয়েছেন।

গত মঙ্গলবার তাদের নমুনা সংগ্রহ করা হয়েছিল। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে পরীক্ষার পর গতকাল শুক্রবার রাতে তাদের করোনা পরীক্ষার রিপোর্ট জানানো হয়।

বিশ্বনাথ থানার আক্রান্ত ২৬ জনের মধ্যে রয়েছেন- আটজন এসআই, একজন টিএসআই, চারজন এএসআই, এবং ১৩ জন কনস্টেবল।

এ বিষয়ে বিশ্বনাথ থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) নূর হোসেন জানান, থানার আরও ছয়জনের করোনা পজিটিভ এসেছে। আর ওই ছয়জনের মধ্যে তিনিও রয়েছেন। তিনি উপজেলা সদরের নিজ ভাড়া বাসায় আইসোলেশনে রয়েছেন। এ পর্যন্ত তার করোনাভাইরাসের কোনো উপসর্গ দেখা দেয়নি।

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়