সিলেট প্রতিনিধি
সিলেটে স্বাস্থ্যবিধি বজায় রেখে ঈদের নামাজ আদায়
আজ পবিত্র ঈদুল ফিতর। করোনা পরিস্থিতির জন্য এবারের ঈদ অন্যবারের মতো নয়। সেই জন্য সরকারের নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে সিলেট নগরীর বিভিন্ন মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
দিনের শুরুতে সকাল সাড়ে আটটায় হযরত শাহজালাল(র) দরগাহ মাজার মসজিদ ও হাজী কুদরত উল্লাহ জামে মসজিদে ২টি করে জামাত অনুষ্ঠিত হয়। সেখানে স্বাস্থ্যবিধি মেনে ৩ ফুট দূরত্ব বজায় রেখেন নামাজ আদায় করেছেন মুসল্লিরা।
তাছাড়াও সিলেট নগরীর ১৭৫ টি ও পুরো জেলায় দুই হাজারের বেশি মসজিদে একাধিক জামাত অনুষ্ঠিত হয়। শান্তিপূর্ণ ও সামাজিক দূরত্ব মেনে নামাজ আদায়ে মুসল্লিরা আন্তরিক ছিলেন। পুলিশ ও র্যাব সদস্যরা সামাজিক দূরত্ব বজায় রেখে নামাজ আদায় করতে সহযোগিতা করেছেন মুসল্লিদের।
হযরত শাহজালাল দরগাহ মাজার মসজিদে ঈদের নামাজের প্রথম জামাত অনুষ্ঠিত হয় সকাল সাড়ে ৮টায়। এরপর দ্বিতীয় জামাত সাড়ে ৯টায় অনুষ্ঠিত হয়। জামাতের একটিতে ইমামতি করেন হাফিজ মাওলানা আসজাদ আহমদ ও অপরটিতে হাফিজ মাওলানা হুজায়ফা হুসাইন।
বন্দরবাজার এলাকার সিলেট কালেক্টরেট মসজিদে সকাল ৭টা, ৮টা, ৯টা ও ১০টায় ৪টি জামাত অনুষ্ঠিত হয়। নগরীর হাজী কুদরত উল্লাহ জামে মসজিদের দুটি জামাত অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ৮টায় একটি আর সাড়ে ৯টায় আরেকটি। একটিতে ইমামতি করেন মসজিদের ইমাম ও খতিব সাঈদ বিন নুরুজ্জমান আালমদানি এবং অপরটিতে মসজিদের মোয়াজ্জিন।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























