Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ০১ এপ্রিল ২০২৬,   চৈত্র ১৮ ১৪৩২

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ১৪:৫৩, ৩১ মে ২০২০
আপডেট: ১৪:৫৪, ৩১ মে ২০২০

করোনায় সিলেটের বিয়ানীবাজারের এক বৃদ্ধের মৃত্যু

করোনা আক্রান্ত হয়ে সিলেটের বিয়ানীবাজারের এক বৃদ্ধ মারা গেছেন। শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে  রবিবার (৩১ মে) সকাল ৮টার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিষয়টি শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুশান্ত কুমার মহাপাত্র নিশ্চিত করেন। 

মারা যাওয়া ওই ব্যক্তির বাড়ি সিলেটের বিয়ানীবাজার উপজেলায়। তিনি দুই দিন আগে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এই নিয়ে  সিলেটে বিভাগে ১৮ জনের মৃত্যু হলো করোনায়।

মারা যাওয়া বৃদ্ধের শরীরে গত কয়েকদিন থেকে করোনা রোগের উপসর্গ দেখা দেয়। তারপর তাকে প্রথমে বিয়ানীবাজার পৌর শহরের আলফা ক্লিনিক থেকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানেই তার নমুনা সংগ্রহ করা হয়। পরে তার করোনার রিপোর্ট ‘পজিটিভ’ আসে। এরপর তাকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসোলেশন সেন্টারে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তার মৃত্যু হয়।

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়