সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ২০:১১, ৩ জুন ২০২০
আপডেট: ২০:২৩, ৩ জুন ২০২০
আপডেট: ২০:২৩, ৩ জুন ২০২০
করোনা জয় করলেন সিলেটের কাউন্সিলর আজাদ
করোনাভাইরাসের সাথে লড়াই করে সুস্থ হয়ে উঠেছেন সিলেট সিটি করপোরেশনের ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা আজাদুর রহমান আজাদ।
সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. সুশান্ত কুমার মহাপাত্র বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার (৩ জুন) কাউন্সিলর আজাদকে ছাড়পত্র দেওয়া হয়েছে।
তিনি বলেন, কাউন্সিলর আজাদুর রহমান আজাদ এখন সম্পূর্ণ সুস্থ। পরপর দুইবার তার ‘টেস্ট রেজাল্ট’ নেগেটিভ আসায় আমরা তাকে সুস্থ ঘোষণা করছি। আজ তিনটার দিকে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।
ছাড়পত্র পাওয়ার পরে কাউন্সিলর আজাদ বলেন, আমি সিলেটবাসীর কাছে কৃতজ্ঞ, তারা সকলেই আমার জন্য দোয়া করেছেন। আমি আবারও আপনাদের সেবায় নিজেকে নিয়োজিত করব। সেইসময় হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা, চিকিৎসক, নার্সসহ সংশ্লিষ্টদের প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি।
গত ২৪ মে কাউন্সিলর আজাদের শরীরে করোনার উপস্থিতি শনাক্ত করা হয়। প্রথম দিকে তার শারীরিক অবস্থা ভালো থাকায় তাকে বাসায় আইসোলেশনে রাখা হয়েছিলো। পরে গত ২৮ মে তার শ্বাসকষ্ট শুরু হলে তাকে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ (সদর) হাসপাতালে ভর্তি করা হয়।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
সর্বশেষ
জনপ্রিয়

























