Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ০১ এপ্রিল ২০২৬,   চৈত্র ১৮ ১৪৩২

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ১২:২১, ৪ জুন ২০২০
আপডেট: ১২:২৭, ৪ জুন ২০২০

সিসিকের প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা করোনা আক্রান্ত

সিলেট সিটি কর্পোরেশনের মেয়রের ব্যক্তিগত সহকারীর পর এবার আরেক কর্মকর্তার করোনা শনাক্ত হয়েছে। বুধবার  সিসিকের প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা আ ন ম মনসুফের করোনার রিপোর্ট পজেটিভ এসেছে।

বুধবার রাতে মেয়র আরিফের ব্যক্তিগত সহকারী সোহেল আহমদ ফেসবুক পোস্টে আ ন ম মনসুফের করোনা শনাক্তের বিষয়টি নিশ্চিত করেন।

সিসিকের দেওয়া তথ্যে জানা গেছে, ৩০ মে নমুনা জমা দেন আ ন ম মনসুফ। বুধবার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে তার নমুনা পরীক্ষায় রিপোর্ট পজিটিভ আসে।

এর আগে গত মঙ্গলবার মেয়র আরিফুল হক চৌধুরীর স্ত্রী শ্যামা হক চৌধুরীরও করোনায় আক্রান্ত হন।

আরেকজন কর্মকর্তা করোনা আক্রান্ত হওয়ায় ইতোমধ্যে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ও প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরীসহ কয়েকজন কর্মকর্তা বাসায় কোয়ারেন্টিনে আছেন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়