Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ০১ এপ্রিল ২০২৬,   চৈত্র ১৮ ১৪৩২

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ২১:২৪, ৫ জুন ২০২০

শামসুদ্দিন হাসপাতালে দুটি ভেন্টিলেটর উপহার দিলেন পররাষ্ট্রমন্ত্রী

নিজের ব্যক্তিগত তহবিল থেকে সিলেট শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতলে দুটি ভেন্টিলেটর দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য ড. এ কে আব্দুল মোমেন।

শুক্রবার ( ৫ জুন) বেলা ১২ টার দিকে পররাষ্ট্রমন্ত্রীর পক্ষে ভেন্টিলেটর দুটি হস্তান্তর করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বিসিবির পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল। এসময় পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা শফিউল আলম জুয়েলও উপস্থিত ছিলেন।

ভেন্টিলেটরগুলো গ্রহণ করেন হাসপাতালের পক্ষে শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতলের অধ্যক্ষ ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. ইউনুছুর রহমান।

নিজ উদ্যোগে হাসপাতালে ভেন্টিলেটর উপহার দেয়ায় পররাষ্ট্রমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. ইউনুছুর রহমান । তিনি বলেন, সিলেটে করোনা চিকিৎসার শুরু থেকেই প্রতিনিয়ত পররাষ্ট্রমন্ত্রী মহোদয় আমাদের খোঁজখবর রাখছেন। বিভিন্ন সময় চিকিৎসাসামগ্রী ও সুরক্ষাসামগ্রী দিয়ে আমাদের সহযোগিতা করেছেন। করোনা চিকিৎসার জন্য ভেন্টিলেটর খুবই প্রয়োজনীয়। তাই আমি আশাবাদি তাঁর এই উপহার সিলেটের করোনা চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নতুন ২ টি ভেন্টিলেটরসহ শামসুদ্দিন হাসপাতালে বর্তমানে মোট ১৬টি ভেন্টিলেটর হলো। করোনা চিকিৎসা শুরু পূর্বে এই হাসপাতালে মাত্র দুটি ভেন্টিলেটর ছিল। পরবর্তীতে এ হাসপাতালের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আরো ৯টি ভেন্টিলেটরের ব্যবস্থা করে দেন পররাষ্ট্রমন্ত্রী। আজ তিনি ব্যক্তিগত তহবিল থেকে আরো দুটি ভেন্টিলেটর উপহার দিলেন। 

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়