Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ০১ এপ্রিল ২০২৬,   চৈত্র ১৮ ১৪৩২

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ১২:০৬, ৯ জুন ২০২০
আপডেট: ১৫:৪৩, ৯ জুন ২০২০

সিলেটে স্বাস্থ্যবিধি লঙ্ঘন তদারকি করতে অভিযানে নামছে প্রশাসন

করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। দেশের অন্যান্য জেলার মতো সিলেট জেলাতেও সংক্রমণ বাড়ছে।

গতকাল নতুন করে আরো ৬০ জনের করোনা শনাক্ত হয়েছে সিলেট জেলাতে। ফলে এখন সেখানে মোট আক্রান্ত ৯৪২ জনে দাঁড়িয়েছে। 

সংক্রমণ বাড়ার সাথে সাথে সড়কে বাড়ছে ভিড়। কেউ মানছে না স্বাস্থ্যবিধি। অনেকে আবার মাস্ক ও ব্যবহার করছেন না।দেখে মনে হয় সামাজিক দূরত্বের কথা সবাই ভুলেই গেছে।  আর ফুটপাতগুলোতে আগের মতো পণ্যের পসরা সাজিয়ে বসেছেন হকাররা। সেখানেও ভিড় করছেন ক্রেতারা। বিকেল ৪টার মধ্যে সব প্রতিষ্ঠান বন্ধের নির্দেশনা থাকলেও সন্ধ্যার পরও ফুটপাতে চলছে কেনাবেচা।

এই ধরণের পরিস্থিতি সংক্রমণ বাড়াচ্ছে। তাই স্বাস্থ্যবিধি লঙ্ঘনের বিষয়টি তদারকি করতে আজ মঙ্গলবার থেকে অভিযানে নামছে প্রশাসন। আজ থেকে জেলা প্রশাসনের ৭টি মোবাইল কোর্ট নগরীতে অভিযানে নামবে। এছাড়া উপজেলাগুলোতেও অভিযান চালাবে উপজেলা প্রশাসন।

ফুটপাতের হকারদের বিরুদ্ধে সিলেট সিটি করপোরেশনও আজ অভিযানে নামবে। আজ (মঙ্গলবার) সকালে ফুটপাত উচ্ছেদে সিটি মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে অভিযান চালান হবে বলে সিলেট সিটি করপোরেশনের জনসংযোগ শাখা সূত্রে জানা গেছে।

সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) এ.এইচ.এম মাসুদুর রহমান বলেন, স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়টি দেখভাল করতে মঙ্গলবার থেকে অভিযানে নামবে জেলা প্রশাসন। এজন্য একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ৭টি স্পেশাল টিম গঠন করা হয়েছে। কেউ স্বাস্থ্যবিধি লঙ্ঘন করলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

করোনা সংক্রমণের প্রেক্ষিতে সিলেটকে ‌'রেড জোন' হিসেবে চিহ্নিত করা হলেও এখনই এ জেলায় লকডাউন ঘোষণা করা হবে না। তবে স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে প্রশাসন কঠোর নজরদারি রাখবে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়