সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ১৩:১২, ১০ জুন ২০২০
আপডেট: ১৩:১৭, ১০ জুন ২০২০
আপডেট: ১৩:১৭, ১০ জুন ২০২০
সিলেট বিভাগের আরও ৩৩ জনের করোনা শনাক্ত
মঙ্গলবার ( ৯ জুন) ঢাকার একটি ল্যাবে সিলেট বিভাগের আরও ৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে।
বিষয়টি বুধবার (১০ জুন) নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান।
তিনি জানান, ঢাকার আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিনে সিলেট বিভাগের ১৫৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। যার মধ্যে ৩৩ জনের পজিটিভ আসে।
তবে নতুন শনাক্তরা কোন জেলার তা এখনও নিশ্চিত হওয়া যায় নি। এর আগে গতকাল সিলেটের ওসমানীর ল্যাবে ৫০ জনের করোনা শনাক্ত হয়।
তাছাড়া শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ১৮৮টি নমুনা পরীক্ষা করে ২২ টি পজিটিভ আসে। এই ২২ জনই সুনামগঞ্জের।
এই নিয়ে সিলেট বিভাগে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৭৩৩ জনে। আজকের নতুন ৩৩ জন ছাড়া বিভাগের জেলাগুলোতে বর্তমানে আক্রান্তের সংখ্যা হলো- সিলেটে ৯৮৯ জন, মৌলভীবাজারে ১৫২ জন, সুনামগঞ্জে ৩৫১ ও হবিগঞ্জে ২০৮ জন।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
সর্বশেষ
জনপ্রিয়

























