সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৫২, ১১ জুন ২০২০
করোনায় গোলাপগঞ্জের এক বৃদ্ধের মৃত্যু
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিলেটের গোলাপগঞ্জে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার বাঘা ইউনিয়নের নলুয়া গ্রামের বাসিন্দা।
জানা গেছে, বৃহস্পতিবার (১১ জুন) সকাল সাড়ে ৯টার দিকে সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. মনিসর শাহিনুর ইসলাম শাহিন ও রোগীর ভাগ্নে মোস্তাক আহমদ।
গত ৩১ মে ওই বৃদ্ধের রিপোর্ট করোনা পজিটিভ আসলে তাকে সিলেট শামসুদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়া লোকটির যক্ষা ছিল।
এর আগে, গোলাপগঞ্জ উপজেলায় বসবাসরত বাদেপাশা ইউনিয়নের এক পল্লী চিকিৎসকের মৃত্যু হয়। এ নিয়ে গোলাপগঞ্জ উপজেলার দুইজন করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে।
উপজেলায় মোট করোনা রোগীর সংখ্যা ৭৩ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ২৮ জন।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
সর্বশেষ
জনপ্রিয়

























