Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ০১ এপ্রিল ২০২৬,   চৈত্র ১৮ ১৪৩২

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ২২:২১, ১৬ জুন ২০২০

সিলেটে শনিবার থেকে লকডাউন কার্যকর করার প্রস্তাব সিসিকের

আগামী বৃহস্পতিবার (১৮ জুন) থেকে সিলেট লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। অন্যদিকে সিলেট সিটি কর্পোরেশন চাইছে লকডাউনটি আরও দুদিন পরে কার্যকর করতে।

মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যায় সিলেট সিটি কর্পোরেশনের মেয়র, কাউন্সিলর ও কর্মকর্তাদের এক বৈঠকে প্রশাসনের কাছে লিখিত আকারে এই প্রস্তাব প্রদানের সিদ্ধান্ত হয়। বুধবার লিখিতভাবে এমন প্রস্তাবনা প্রদান করা হবে বলে সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে। 

সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক বলেন, আজকের বৈঠকে নাগরিকদের সুবিধার কথা বিবেচনা করে কাউন্সিলররা এই প্রস্তাব দিয়েছেন। তিনি বলেন, এবারের লকডাউন খুব কঠোর হবে। তাই লকডাউন শুরুর আগে নাগরিকদের জরুরী কাজ সেরে নেওয়ার জন্য দুদিন সময় দেওয়া প্রয়োজন বলে মনে করছি। একারণে শনিবার থেকে লকডাউন কার্যকরের আহ্বান জানিয়ে প্রশাসনকে একটি লিখিত প্রস্তাব প্রেরণের ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে।

এর আগে মঙ্গলবার দুপুরে সিলেটে সার্কিট হাউসে জেলা প্রশাসক কাজী এম. এমদাদুল ইসলামের সভাপতিত্বে প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের এক সভায় সিলেটের রেডজোন চিহ্নিত হওয়া এলাকাগুলোতে বৃহস্পতিবার থেকে লকডাউন কার্যকরের সিদ্ধান্ত হয়।

সিলেট নগরীর ভেতরে  রোগী বেশি তাই নগরীর বেশিরভাগ এলাকায়ই রেডজোন হিসেবে চিহ্নিত করে লকডাউন ঘোষণা করা হবে। নগরীর উত্তর সুরমায় থাকা ১ থেকে ২৪ নম্বর ওয়ার্ড এলাকাগুলোতে করোনা রোগী সবচেয়ে বেশি। তাই এখানকার সবগুলো ওয়ার্ডই লকডাউন করা হতে পারে বলে জানিয়েছে সিলেটের সিভিল সার্জন প্রেমানন্দ মণ্ডল ।

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়