সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪৪, ১৮ জুন ২০২০
আপডেট: ২১:৪৫, ১৮ জুন ২০২০
আপডেট: ২১:৪৫, ১৮ জুন ২০২০
করোনার উপসর্গ নিয়ে সিলেটে আওয়ামী লীগ নেতার মৃত্যু
বৃহস্পতিবার (১৮ জুন) সিলেটে করোনার উপসর্গ নিয়ে এক আওয়ামী লীগ নেতা মারা গেছেন। মারা যাওয়া নেতার নাম মুরাদ আহমদ মুরন। তিনি সিলেট মহানগর আওয়ামী লীগের ৩নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক ছিলেন।
মুরাদ আহমদ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান বলে ফেসবুকে জানিয়েছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম নাদেল। পরে তিনি নিজের স্ট্যাটাস সংশোধন করে, মুরাদ আহমদ শ্বাসকষ্টে মারা যান বলে ফেসবুকে লেখেন।
এদিকে মুরাদ আহমদের ভাতিজা ও ওয়ার্ড যুবলীগ নেতা আবির হাসান রানা বলেন, তার শ্বাসকস্টজনিত সমস্যা ছিলো। কিন্তু করোনা আক্রান্ত ছিলেন না। তার নমুনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে।
৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ওয়ারিস মিয়া জানিয়েছেন, মুরাদ আহমদ করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন কী না এ ব্যাপারে তিনি নিশ্চিত নন।
তিনি জানান, করোনার উপসর্গ নিয়ে মুরাদ আহমদ নগরীর মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানে অবস্থার কিছুটা উন্নতি হলে আজ বাসায় নিয়ে আসা হচ্ছিলো। বাসায় নিয়ে আসার পথে তিনি মারা যান।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
সর্বশেষ
জনপ্রিয়

























