নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:৪৩, ১৯ জুন ২০২০
করোনায় আক্রান্ত সাংবাদিক একুশ তাপাদার
ইংরেজি দৈনিক ডেইলি স্টার'র ক্রীড়া প্রতিবেদক একুশ তাপাদার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার (১৮ জুন) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাব থেকে আসা নমুনা পরীক্ষার ফলাফলে তার করোনা শনাক্তের তথ্য জানা যায়।
এ তথ্য নিশ্চিত করে একুশ তাপাদার বলেন, "দুদিন আগে জ্বর হয়েছিলো। এরপর সন্দেহবশত গত ১৬ জুন আমি নমুনা জমা দেই। ১৮ জুন আমার রিপোর্ট পজিটিভ আসে। তবে এখন আমি সুস্থ আছি এবং বাসায় আইসোলেশনে আছি।"
ইংরেজি দৈনিক ডেইলি স্টার'র ক্রীড়া প্রতিবেদক একুশ তাপাদারের বাড়ি সিলেটে। গত ৮ জুন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একুশের মা মারা যান। এরপর থেকেই তিনি সিলেটে আছেন।
ডেইলি স্টারে যোগ দেওয়ার আগে সিলেটের স্থানীয় একটি নিউজ পোর্টালের বার্তা সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন একুশ তাপাদার।
জেএ/আই নিউজ
আরও পড়ুন
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
সর্বশেষ
জনপ্রিয়

























