Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ০১ এপ্রিল ২০২৬,   চৈত্র ১৮ ১৪৩২

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ১৩:৫৯, ৩০ জুন ২০২০
আপডেট: ১৪:০২, ৩০ জুন ২০২০

কমছে সিলেটের নদ-নদীর পানি

কমতে শুরু করেছে সিলেটের বিভিন্ন নদ-নদীর পানি। ফলে কমছে প্লাবিত এলাকাগুলোর পানি। মঙ্গলবার দুপুরে সুরমার কানাইঘাট পয়েন্টে একমাত্র বিপদসীমার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। 

মঙ্গলবার (৩০ জুন) পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সিলেটের কার্যালয় জানিয়েছে, বেলা ১২টা পর্যন্ত সুরমা নদীর পানি কানাইঘাট পয়েন্টে বিপদসীমার ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। যেখানে সোমবার সন্ধ্যা ৬ টায় বিপদসীমার ২৬ সেন্টিমিটার ওপর দিয়ে এ পয়েন্টে পানি প্রবাহিত হয়েছিল।

একই নদীর পানি সিলেট পয়েন্টে মঙ্গলবার দুপুরে প্রবাহিত হচ্ছে ১০.৫৫ মিটার উচ্চতায়। যা সোমবার সন্ধ্যায় ছিল ১০.৭০ মিটার। 

এছাড়া কুশিয়ারা নদীর পানির উচ্চতা আমলশিদ, শেওলা পয়েন্টে পানি কয়েক সেন্টিমিটার কমলেও শেরপুর এবং ফেঞ্চুগঞ্জ পয়েন্টে কয়েক সেন্টিমিটার বেড়েছে। পানি কমেছে সারি, লোভাছড়া নদেরও।

পানি কমতে শুরু করায় বন্যা পারিস্থতি উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে বন্যা কবলিত জায়গায় বিশুদ্ধ পানির অভাব তীব্র আকার ধারণ করেছে। গো খাদ্য সংকটও দেখা দিয়েছে। এছাড়া শুকনো খাবার না থাকায় ত্রাণের অপেক্ষায় রয়েছেন দুর্গত এলাকার মানুষ।

তবে প্রশাসন ও বেসরকারি সংগঠনের উদ্যোগে বিভিন্ন স্থানে ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে। মঙ্গলবার দুপুর পর্যন্ত সিলেটে বৃষ্টিপাত হয়নি। এমন অবস্থা বিদ্যমান থাকলে বন্যা পরিস্থিতির উন্নতি হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়