ঢাকা, সোমবার ২৯ জুন ২০২৬,   আষাঢ় ১৬ ১৪৩৩

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ১১:৫৯, ৪ জুলাই ২০২০

সিলেট বিভাগে আক্রান্ত ছাড়াল পাঁচ হাজার

সিলেট বিভাগে করোনা সংক্রমিত ব্যক্তির সংখ্যা ছাড়িয়েছে পাঁচ হাজার। গেল ২৪ ঘণ্টায়ও বিভাগে নতুন করে ১০৫ জনের করোনা শনাক্ত হয়েছে। ফলে বিভাগে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৫১ জনে।

সিলেট বিভাগে শনাক্ত হওয়াদের মধ্যে বেশি রোগী সিলেট জেলায়। সেখানে  এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২,৭৩১ জনের। এছাড়া সুনামগঞ্জে ১০৭৬ জন, হবিগঞ্জে ৭২২ জন ও মৌলভীবাজারে ৫২২ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।

সিলেট বিভাগে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৮২ জন। এরমধ্যে সিলেট জেলায় ৬৪ জন, সুনামগঞ্জে সাতজন, হবিগঞ্জে ছয়জন এবং মৌলভীবাজার জেলায় পাঁচজন রয়েছেন।

সিলেট বিভাগের সকল জেলা মিলিয়ে করোনা আক্রান্ত ২৪৯ জন রোগী বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এর মধ্যে ১০৭ জন সিলেটের বিভিন্ন হাসপাতালে, সুনামগঞ্জের বিভিন্ন হাসপাতালে ৪৯ জন, হবিগঞ্জের হাসপাতালে ৭১ জন ও মৌলভীবাজারে ২২ জন। 

সিলেট বিভাগে ১ হাজার ৫৯২ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেট জেলার ৪৮১ জন, সুনামগঞ্জের ৫৭৫ জন, হবিগঞ্জের ২৭২ জন ও মৌলভীবাজার জেলার ২৬৪ জন। 

সিলেটে বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে করোনার নমুনা পরীক্ষা করা হয়। ওসমানীর ল্যাবে সিলেট জেলার ও শাবির ল্যাবে সুনামগঞ্জ জেলা থেকে সংগৃহিত নমুনাগুলো পরীক্ষা করা হয়।

এছাড়া বিভাগের অন্য দুই জেলা হবিগঞ্জ ও মৌলভীবাজারের নমুনাগুলো ঢাকার ল্যাবে পরীক্ষা করা হয়।

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়