ঢাকা, সোমবার ২৯ জুন ২০২৬,   আষাঢ় ১৬ ১৪৩৩

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ২২:৪৮, ১০ জুলাই ২০২০
আপডেট: ০৮:৪৩, ১১ জুলাই ২০২০

শাবির ল্যাবে নতুন ১৭ জনের করোনা শনাক্ত

ফাইল ছবি

ফাইল ছবি

শুক্রবার (১০ জুলাই) সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসি আর ল্যাবে  নতুন ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে সিলেট এবং সুনামগঞ্জ উভয় জায়গার বাসিন্দাই রয়েছেন।

শাবির জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক শুক্রবার রাতে জানান,  শাবির ল্যাবে আজ ৯৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। শনাক্তদের মধ্যে ৪ জন সিলেট জেলার ও ১৩ জন সুনামগঞ্জ জেলার বাসিন্দা।

নতুন শনাক্তদের নিয়ে সিলেট জেলায় করোনা আক্রান্তের সংখ্যা এখন ৩ হাজার ১২ জন ও সুনামগঞ্জে ১ হাজার ১৬৫ জন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়