ঢাকা, সোমবার ২৯ জুন ২০২৬,   আষাঢ় ১৬ ১৪৩৩

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ২১:২৬, ১২ জুলাই ২০২০
আপডেট: ২১:২৯, ১২ জুলাই ২০২০

শাবির ল্যাবে আরও ৩৪ জনের করোনা শনাক্ত

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় রোববার( ১২ জুলাই) ৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তদের মধ্যে সিলেট এবং সুনামগঞ্জ উভয় স্থানের বাসিন্দাই আছেন।

শাহজালাল বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, শাবির ল্যাবে আজ সুনামগঞ্জের ৪১ টি ও সিলেটের ১২০ টি নমুনা সংগ্রহ করা হয়।

এর মধ্যে ১৫৯ টি নমুনা পরীক্ষা করে ৩৪ জনের করোনা শনাক্ত করা হয়েছে। যাদের মধ্যে ৯ জন সুনামগঞ্জ ও ২৫ সিলেট জেলার বাসিন্দা।

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়