সিলেট প্রতিনিধি
বদলি করা হলো সিলেটের দুই থানার ওসিকে
আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পরিবহন নেতা খুন হওয়া নিয়ে সমালোচনার মুখে থাকা সিলেটের দক্ষিণ সুরমা ও ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বদলি করা হয়েছে। সোমবার (১৩ জুলাই) সিলেট মহানগর ও জেলা পুলিশ তাদের বদলি করে।
জানা গেছে, দক্ষিণ সুরমায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে সমালোচনার মুখে ছিলেন এই থানার ওসি খায়রুল ফজল আর ওসমানী নগরের আওয়ামী লীগ নেতাদের সাথে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করে তোপের মুখে পড়েন ওই থানার ওসি রাশেদ মোকাবরাক।
তাই সবদিক বিবেচনা করে সিলেট মহানগর ও জেলা পুলিশ তাদের বদলির সিদ্ধান্ত নেয়। যদিও পুলিশের উর্ধতন কর্মকর্তারা বলছেন, নিয়মিত বদলির অংশ হিসেবেই তাদের অন্যত্র পদায়ন করা হয়েছে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার জ্যোতির্ময় সরকার বলেন, দক্ষিণ সুরমা থানার ওসি খায়রুল ফজলকে মহানগর গোয়েন্দা পুলিশে (ডিবি) বদলি করা হয়েছে।
তিনি জানান, মোগলাবাজার থানার ওসি আক্তার হোসেনকে দক্ষিণ সুরমা থানার ওসির দায়িত্ব দেওয়া হয়েছে। আর মোগলাবাজার থানার ওসি (তদন্ত) সাহাবুল ইসলামকে ওই থানার ওসির দায়িত্ব প্রদান করা হয়েছে। নিয়মিত বদলি কার্যক্রমের অংশ হিসেবেই খায়রুল ফজলকে বদলি করা হয়েছে বলে জানান তিনি।
সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান বলেন, ওসমানীনগর থানার ওসি রাশেদ মোবারকে পুলিশ হেডকোয়ার্টার্সে বদলি করা হয়েছে। রাশেদ মোবারকের আবেদনের প্রেক্ষিতে পুলিশ হেডকোয়ার্টার্স তাকে বদলি করা হয়েছে বলে জানান তিনি।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























