স্পোর্টস ডেস্ক
অনুশীলনে বড় আঘাত পেলেন মোস্তাফিজ, নেওয়া হলো হাসপাতালে
মাঠে অনুশীলনের সময় মাথায় আঘান পান মোস্তাফিজুর রহমান।
বাংলাদেশ জাতীয় দলের পেসার এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্সের খেলোয়াড় মোস্তাফিজুর রহমান আজ মাঠে অনুশীলনের সময় মাথায় বাজেভাবে আঘাত পেয়েছেন। র ক্ত বের হওয়ায় তড়িঘড়ি করে মোস্তাফিজকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে।
রোববার (১৮ ফেব্রুয়ারি) জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্র্যাকটিস সেশনে ক্যারিবিয়ান ক্রিকেটার ম্যাথু ফোর্ডের বল ফিজের মাথায় আঘাত করে। এরপর তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে কুমিল্লার মিডিয়া ম্যানেজার সোহানুজ্জামান খান নয়ন গণমাধ্যমকে বলেন, ‘মাথায় লেগেছে। এরপর বসে ছিল মাঠে, যদিও রক্ত বের হয়েছে বেশ খানিকটা। তবে সে স্বাভাবিকভাবে কথা বলেছে। তাৎক্ষণিক হাসপাতালে নেওয়া হয় তাকে। তার সঙ্গে দলের দায়িত্বে থাকা সকলেই গেছে।’
অবশ্য কিছুটা স্বস্তিই পেতে পারেন টাইগার ক্রিকেটের ভক্তরা। মুস্তাফিজের আঘাত কেবলই বাইরের দিকে। কোনো প্রকার ঝুঁকির মাঝে থাকতে হচ্ছে না তাকে।
ইম্পেরিয়াল হাসপাতালের পরীক্ষা-নিরীক্ষা শেষে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের টিম ফিজিও জাহিদুল ইসলাম সজল জানান, ‘সিটি স্ক্যানের পর আমরা সন্তুষ্ট যে, এটা কেবলই বাহ্যিক ইনজুরি। অভ্যন্তরীণ কোনো রক্তক্ষরণ নেই। বর্তমানে তিনি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ফিজিও টিমের নিবিড় তত্ত্বাবধানে আছেন। এছাড়া তার ক্ষতে সেলাই লাগানো হয়েছে।’
আই নিউজ/এইচএ
- ২৮ তারিখ আর্জেন্টিনা বনাম স্পেন মেগা ফাইনালে মুখোমুখি
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- টস হেরে অধিনায়কের যাত্রা শুরু হলো সোহানের
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live
























