কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
কমলগঞ্জে পানিতে পড়ে ৩য় শ্রেণীর স্কুল ছাত্রের মৃত্যু
পানিতে ডুবে মারা যাওয়া আব্দুল্লাহ আল মামুন (৮)। ছবি- আই নিউজ
মৌলভীবাজারের কমলগঞ্জে পানিতে পড়ে তৃতীয় শ্রেণীর আব্দুল্লাহ আল মামুন (৮) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার (১৬ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে উপজেলার আদমপুর ইউনিয়নের ঘোড়ামারা এলাকায় এ ঘটনাটি ঘটে।
আজ বুধবার (১৭ জানুয়ারি) বিকাল ৪টায় তাদের পারিবারিক কবরস্থানে জানাযার নামাজ অনুষ্টিত হয়। নিহত আব্দুল্লাহ আল মামুন আদমপুর ইউনিয়নের ঘোড়ামাড়া (নয়াপত্তন) এলাকার কৃষক মনির উদ্দিনের ছেলে। তাঁর মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে আসে।
বুধবার আব্দুল্লাহ আল মামুন এর মাগফিরাত কামনা করে দুপুর ১.৪৫ মিনিটে কমলগঞ্জ উপজেলার আদমপুর তেতইগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও সহপাঠিরা মিলে এক মিনিট নিরবতা পালন করেন। এসময় তারা শোকসন্তপ্ত পরিবারের জন্য সমবেদনা জানান।

নিহতের পরিবার সুত্রে জানা যায়, গত মঙ্গলবার স্কুল থেকে বাড়িতে যায় আব্দুল্লাহ আল মামুন। পরিবারের সবার সাথে খাওয়া দাওয়া করে খেলতে বের হয় মামুন। বিকাল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেলে বাড়িতে না আসায় খুঁজতে থাকেন পরিবারের সদস্যরা। তাকে না পেয়ে এক পর্যায়ে বাড়ির অদুরে একটি গর্তের পানিতে পড়ে থাকতে দেখে তার পরিবারের সদস্যরা। পরে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেলে স্থানীয় চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তেতইগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর উদ্দিন জানান, আমার স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন পানিতে ডুবে মারা যায়। তার মৃত্যুতে আমরা শিক্ষক ও শিক্ষার্থীরা বুধবার ১ মিনিটের জন্য নিরবতা পালন করি এবং শোক সন্তপ্ত পরিবারের জন্য সমবেদনা জানাই।
কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) আব্দুর রাজ্জাক জানান, ‘শিশুটির মৃত্যুর খবর আমরা পেয়েছি। বাড়ির পাশে খেলতে গিয়ে পানিতে পড়ে তার মৃত্যু হয়। বিষয়টি কষ্টদায়ক। এ ব্যাপারে কমলগঞ্জ থানায় অপমৃত্যুর একটি মামলা হয়েছে। পরিবার সদস্যদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই দাফন করা হয়েছে।
আই নিউজ/এইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























