শ্রীমঙ্গলে সাবেক উপজেলা চেয়ারম্যানের মৃত্যুবার্ষিকীতে শিশুদের মাঝে খাবার বিতরণ
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রনধীর কুমার দেবের প্রথম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।
শনিবার, ২১ মে ২০২২, ২৩:২৬
মৌলভীবাজার উদীচী’র নতুন সভাপতি ডাডলী ও সাধারণ সম্পাদক রামেন্দ্র
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী মৌলভীবাজার জেলা সংসদের ষোড়শ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে ডাডলী ডরিক প্রেন্টিস সভাপতি ও রামেন্দ্র দাস-কে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ২৯ সদস্যের নতুন জেলা কমিটি গঠন করা হয়। আগামী দুই বছর এই কমিটি দায়িত্ব পালন করবে।
শনিবার, ২১ মে ২০২২, ২৩:০৬
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ১৫ মেয়ে শিক্ষার্থী পেল বাইসাইকেল
সপ্তম শ্রেণির ছাত্রী নওমী কর লেখাপড়া করে রাজনগরের মুন্সিবাজার ইউনিয়নের খলাগাঁও করিমপুর উচ্চ বিদ্যালয়ে। উদনা চা-বাগান থেকে ৪/৫ কিলোমিটার দূরে বিদ্যালয়ে যেতে হয় তাকে। তার শ্রমিক বাবা রামজনম কর জানান, কখনো সিএনজি অটোরিক্সায় আবার কখনো গাড়ি না পাওয়া গেলে নওমীকে বাধ্য হয়ে পায়ে হেঁটে আসা-যাওয়া করতে হয় বিদ্যালয়ে। দেরিতে বাড়ি ফেরায় মেয়েকে নিয়ে দুশ্চিন্তায় থাকেন নওমীর চা শ্রমিক বাবা-মা। নিজেদের সামর্থ্য নেই মেয়েকে একটি বাইসাইকেল কিনে দেয়ার।
শনিবার, ২১ মে ২০২২, ১৩:৩১
জুড়ীতে এসিল্যান্ড হস্তক্ষেপে বাল্য বিয়ে বন্ধ
মৌলভীবাজারের জুড়ী উপজেলার সদর জায়ফরনগর ইউনিয়নের উত্তর জাঙ্গিরাই গ্রামের এক স্কুলছাত্রীর বাল্যবিয়ের অনুষ্ঠান ভেঙ্গে দিয়েছেন উপজেলা ভূমি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রতন কুমার অধিকারী।
শনিবার, ২১ মে ২০২২, ১৩:২৩
রাজনগরে সড়ক দুর্ঘটনায় এসআই নিহত, আহত ৮
মৌলভীবাজারের রাজনগরে আসামী ধরে থানায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় সমীরণ দাস (৪০) নামে রাজনগর থানার এসআই নিহত হয়েছেন। এঘটনায় পুলিশ সহ ৮ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতাল ও মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত সমীরণের বাড়ি হবিগঞ্জ জেলায়। শনিবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার ময়নার দোকান এলাকায় মৌলভীবাজার-সিলেট আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
শনিবার, ২১ মে ২০২২, ১৩:১৫
মৌলভীবাজারে যুবলীগের সভাপতি-সম্পাদক হতে ২০ নেতার সিভি জমা
মৌলভীবাজার জেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হওয়ার জন্য ২০ জন আগ্রহী জীবনবৃত্তান্ত (সিভি) জমা দিয়েছেন। বৃহষ্পতিবার (১৯ মে) বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রধান কার্যালয়ের দপ্তর শাখায় মৌলভীবাজার জেলা যুবলীগের ২০ নেতা তাদের জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন। সভাপতি পদে নয় জন এবং সাধারণ সম্পাদক পদে ১১ জন তাদের সিভি জমা দেন।
শুক্রবার, ২০ মে ২০২২, ২১:০৪
মৌলভীবাজারে নতুন ভোটার নিবন্ধন ও ভোটার এলাকা স্থানান্তর শুরু
মৌলভীবাজার সদর উপজেলায় ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হয়েছে। আজ শুক্রবার (২০ মে) সকালে শহরতলীর গুজারাই গ্রামে এ কার্যক্রমের উদ্বোধন করেন সংসদ সদস্য নেছার আহমদ। এ সময় জেলা নির্বাচন অফিসার আলমগীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান, সদর উপজেলা নির্বাচন অফিসার ফরহাদ হোসেন, চাঁদনীঘাট ইউনিয়নের চেয়ারম্যান আখতার উদ্দীন আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।
শুক্রবার, ২০ মে ২০২২, ১৯:৩০
রাজনগরে বঙ্গবন্ধু গোল্ডকাপে চ্যাম্পিয়ন ফতেপুর ইউনিয়ন
মৌলভীবাজারের রাজনগরে জাতির পিতা বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (অনুর্ধ্ব-১৭) ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে ফতেপুর ইউনিয়ন। ফাইনালে টাব্রেকারে ৩-২ গোলে তারা উত্তরভাগ ইউনিয়ন ফুটবল দলকে পরাজিত করে। শুক্রবার (২০ মে) বিকেলে রাজনগর পোর্টিয়াস মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলা দুইদলের মাঝে পুরষ্কার বিতরণ করেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।
শুক্রবার, ২০ মে ২০২২, ১৯:১০
করগাঁও ইউনিয়নের বাজেট ঘোষণা
বাজেটে ২০২২-২০২৩ অর্থ-বছরের সম্ভাব্য আয় হিসেবে ১ কোটি ৭২ লক্ষ ৬২ হাজার ৪০২ টাকা ও সম্ভাব্য ব্যয় হিসেবে ১ কোটি ৬৯ লক্ষ ৩১ হাজার ৬ শত ১৭ টাকা এবং উদ্ধৃত্ত হিসেবে ৩ লক্ষ ৩০ হাজার ৭ শত ৮৫ টাকা ধরা হয়েছে।
বৃহস্পতিবার, ১৯ মে ২০২২, ২২:২৬
সীমান্ত অপরাধ রুখতে মৌলভীবাজার জেলা পুলিশের বিশেষ তৎপরতা
সীমান্ত ঘেঁষা জেলা মৌলভীবাজারের বিভিন্ন সীমান্ত এলাকায় অস্ত্র, মাদক চোরাচালান ও রোহিঙ্গা অনুপ্রবেশ রোধকল্পে জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ জাকারিয়ার নেতৃত্বে বিশেষ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৯ মে) দুপুরে জেলার কুলাউড়া উপজেলার মুড়ইছড়া বাজারে সীমান্ত অপরাধ অস্ত্র, মাদক চোরাচালান ও রোহিঙ্গা অনুপ্রবেশ টেকাতে কুলাউড়া থানার উদ্যোগে বিশেষ বিট পুলিশিংয়ের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার, ১৯ মে ২০২২, ২১:০৩
আজ চা-শ্রমিক দিবস : শতবর্ষেও স্বীকৃতি পায়নি শ্রমিকরা
আজ ২০ মে ঐতিহাসিক চা শ্রমিক দিবস। ১৯২১ সালের এই দিনে ব্রিটিশদের অত্যাচার থেকে মুক্ত হতে সিলেট অঞ্চলের প্রায় ৩০ হাজার চা-শ্রমিক নিজ জন্মস্থানে ফেরার চেষ্টা চালায়। এ সময় চাঁদপুরের মেঘনাঘাটে গুলি চালিয়ে নির্বিচারে চা শ্রমিকদের হত্যা করা হয়। এরপর থেকে এই দিনটি ‘চা-শ্রমিক দিবস’ হিসেবে পালন করে আসছেন চা-শ্রমিকরা।
বৃহস্পতিবার, ১৯ মে ২০২২, ১৯:২৯
কমলগঞ্জে ১৬ লিটার চোলাই মদসহ আটক ২
মৌলভীবাজারের কমলগঞ্জে ১৬ লিটার চোলাই ও ৬৫ লিটার মদ তৈরীর ওয়াশসহ সাধন বাগতী (৪০) ও খোকন বাগতী (২৮) নামে ২ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ মে) বিকাল সোয়া ৫টায় উপজেলার শমশেরনগর ইউনিয়নের শমশেরনগর চা বাগানের বড় লাইনে ঠাকুর টিলা থেকে তাদের আটক করা হয়।
বৃহস্পতিবার, ১৯ মে ২০২২, ১৯:১৫
সিলেটে বন্যা পরিস্থিতির আরও অবনতি
সিলেটে সার্বিক বন্যা পরিস্থিতি অবনতি ঘটেছে। সুরমার পানি আরও বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৪৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কানাইঘাটে সুরমা, অমলসীদে কুশিয়ারা, সুনামগঞ্জে সুরমা পয়েন্টে পানি বিপৎসীমার ওপরে রয়েছে। বৃহস্পতিবার (১৯ মে) সকাল থেকে সিলেট নগরী ও বিভিন্ন উপজেলায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে। দুর্ভোগ বেড়েছে বন্যা কবলিত এলাকার বাসিন্দাদের। বিশুদ্ধ পানির অভাব শুরু হয়েছে। জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ জানায়, তারা ৫ লাখ পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করেছে। আরও ৫ লাখ ট্যাবলেট প্রয়োজন।
বৃহস্পতিবার, ১৯ মে ২০২২, ১৮:৪৬
সুনামগঞ্জে বজ্রপাতে তিন শিশু নিহত
সুনামগঞ্জের তাহিরপুরে বাদামক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে তিন শিশু নিহত হয়েছে। এ সময় কমপক্ষে ১০ জন বাদামচাষি আহত হয়েছেন।
বৃহস্পতিবার, ১৯ মে ২০২২, ১৫:৫৪
এক বছরেও সম্পন্ন হয়নি পুনঃসংস্কার, যানবাহন চলাচলে চরম দুর্ভোগ
সড়ক ও জনপথ বিভাগ মৌলভীবাজারের শমশেরনগর-ব্রাহ্মণবাজার সড়ক। সড়কের বিভিন্ন স্থানে পুনঃসংস্কার কাজের জন্য গত বছরের মাঝামাঝি সময়ে রাস্তার কার্পেটিং তুলে রাখা হয়। ফলে কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বিমান বাহিনী ইউনিটের সন্নিকটে রেলগেট এলাকায় প্রায় দু’হাজার গজ রাস্তা দেবে যাচ্ছে। বৃষ্টিপাতের কারণে কাঁদা জমে গাড়ি আটকে পড়ায় যানবাহন চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এই স্থানে প্রতিনিয়ত যানবাহনের দীর্ঘ জটলা তৈরি হচ্ছে।
বৃহস্পতিবার, ১৯ মে ২০২২, ১৪:৪৯
তাহিরপুরে আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত
তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। আসন্ন ২৫ মে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনকে সফল করতে এ সভা অনুষ্ঠিত হয়। সেই সাথে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন খান ও সাধারণ সম্পাদক অমল কান্তি করকে অবাঞ্ছিত ঘোষণা করে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার, ১৯ মে ২০২২, ১২:৫৫
রাজনগরে ৪২ জন পেলেন চিকিৎসা সহায়তার ২১ লাখ টাকার চেক
অসহায়, অসচ্ছলতার কারণে দূরারোগ্যে ব্যাধি ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়ায় আক্রান্তদের বেশিরভাগ মানুষ চিকিৎসার খরচ ব্যবস্থা করতে পারেন না। এসব রোগীর চিকিৎসায় সহায়তা করছে সরকারের সমাজসেবা অধিদপ্তর।
বৃহস্পতিবার, ১৯ মে ২০২২, ১২:৩১
রাজনগরে ১২০০ লিটার সয়াবিন জব্দ, ৩০ হাজার টাকা জরিমানা
মৌলভীবাজারের রাজনগরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে মজুত করা ১২০০ লিটার সয়াবিন জব্দ করা হয়েছে। পরে এসব সয়াবিন পূর্বের প্রকৃত বাজার মূল্যে বিক্রয় করা হয়েছে। এ ঘটনায় মজুতদার ব্যাবসায়কে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রাজনগরের মুন্সিবাজারের লতিফি এন্টারপ্রাইজকে এই জরিমানা করা হয়।
বুধবার, ১৮ মে ২০২২, ২০:৪৬
কুলাউড়ায় গ্রামবাসীর আতঙ্ক বালুদস্যু
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাজিপুর ইউনিয়নের কটারকোনা গ্রামের লুতফুন বেগম। এগারো বছর বয়সি ছেলেকে নিয়ে বাবার বাড়িতে বেড়াতে এসেছিলেন। বাড়ির পাশে নদীতে বন্ধুদের সাথে খেলা করতে গিয়েছিলো ছেলে মারজান। আর বাড়ি ফেরেনি। বালুমহালের ড্রেজার মেশিন দিয়ে খনন করা গর্তে পরে মারা যায় শিশু মারজান। এরপর আর স্বামীর বাড়ি ফিরতে পারেন নি লুতফুন বেগম।
বুধবার, ১৮ মে ২০২২, ২০:৩১
দুর্ভোগ কাটছে না পানিবন্দি সিলেটবাসীর
কয়েকদিনের টানা বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেটের নদীগুলো এখন পানিতে টুইটম্বুর। সুরমা-কুশিয়ারায় পানি প্রবাহিত হচ্ছে বিপৎসীমার ওপর দিয়ে। সদর উপজেলার পাশাপাশি সীমান্তবর্তী গোয়াইঘাট, কোম্পানীগঞ্জ, কানাইঘাট, জৈন্তাপুর ও জকিগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে আছে। এসব এলাকায় পানিবন্দি রয়েছে কয়েক লক্ষাধিক মানুষ।
বুধবার, ১৮ মে ২০২২, ২০:২০
কমলগঞ্জে আনসার ভিডিপি উপজেলা সমাবেশ অনুষ্ঠিত
“শান্তি শৃঙ্খলা উন্নয়ন নিরাপত্তায় সর্বত্র আমরা” এই শ্লোগানে বাংলাদেশ আনসার ভিডিপি ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপজেলাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে মৌলভীবাজার জেলা কমান্ড্যান্ট মোঃ সেফাউল হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
বুধবার, ১৮ মে ২০২২, ২০:০৯
কমলগঞ্জে পাতি উত্তোলনকালে নারী চা শ্রমিকের মৃত্যু
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চা বাগানের বাঘিছড়া এলাকার নারী শ্রমিক বুদুনি মুন্ডা। বয়স ৫৮ বছর। বৃষ্টির সময়ে চা বাগানের সেকশনে পাতি উত্তোলনকালে পা পিছলে মাটিতে পড়ে জ্ঞান হারিয়ে ফেলেন। পরে তাকে উদ্ধার করে চা বাগান হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। গত মঙ্গলবার দুপুর সোয়া একটায় কানিহাটি চা বাগানের ৬ নম্বর সেকশনে এ ঘটনা ঘটে। তবে নারী চা শ্রমিকদের কর্মক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এমন ঘটনা ঘটছে বলে শ্রমিকদের অভিযোগ রয়েছে।
বুধবার, ১৮ মে ২০২২, ১৯:৪১
রাজনগরে শতাধিক টন কাঁচাধানে গজিয়ে গেছে চারা
রাজনগরের আমিরপুর গ্রামের কৃষক দেলোয়ার মিয়া এ বছর ৩০ বিঘা জমিতে বোরোধান চাষ করেছিলেন। ফলন বাম্পার হওয়ায় স্বপ্ন দেখেছিলেন ভালো লাভ পাওয়ার। কিন্তু ধান কেটে মাড়াই দিয়ে বিপাকে পড়েছেন তিনি। শুকাতে না পারায় তার ১০০ মণ ভেজা ধানে গজিয়ে গেছে চারা। এতে প্রায় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি। একই কারণে ওই এলাকার সেকুল মিয়ার ১৫০ মণ ধান নষ্ট হয়েছে। শুকাতে না পারায় এভাবে পুরো উপজেলায় শতাধিক টন ধানে চারা গাজানোয় ক্ষতিগ্রস্ত হয়েছেন অনেক কৃষক।
বুধবার, ১৮ মে ২০২২, ১৯:২৪
মৌলভীবাজারে অতিরিক্ত দামে তেল বিক্রি করায় ৭৪ হাজার টাকা জরিমানা
ভোজ্য তেল ন্যায্য দামে প্রাপ্তি নিশ্চিত করা এবং অবৈধ মজুদ রোধ করার লক্ষে সমগ্র দেশের ন্যায় মৌলভীবাজার জেলাতেও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান পরিচালিত হচ্ছে। এই লক্ষে আজ বুধবার (১৮ মে ২০২২) তারিখে মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার রেলওয়ে মার্কেট, হাজীগঞ্জ বাজার, পৌর মার্কেট ও কাঁঠালতলী বাজারসহ বিভিন্ন জায়গায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয় কর্তৃক অভিযান পরিচালিত হয়।উক্ত অভিযানে র্যাব-৯ ফোর্সের সদস্যগণ সহযোগিতায় করেন।
বুধবার, ১৮ মে ২০২২, ১৯:১০
সিলেটে বিদ্যুতের সাব স্টেশন পানিতে তলিয়ে গেছে
টানা বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে একটি বিদ্যুতের সাবস্টেশন পানিতে তলিয়ে যাওয়ায় জৈন্তাপুর,কোম্পানীগঞ্জ, কানাইঘাট, জকিগঞ্জ, বিয়ানীবাজার দক্ষিন সুরমাসহ সিলেট নগরীর কয়েকটি এলাকার বিদ্যুতের সাব স্টেশন পানিতে তলিতে গেছে।ফলে সিলেটের বিভিন্ন স্থানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। মঙ্গলবার (১৭ মে) আনুমানিক দুপুর ২টার দিকে বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে পড়ে।
বুধবার, ১৮ মে ২০২২, ১৭:৫০
সিলেটে ভারী বৃষ্টিপাতের আশংকা, বাড়বে ভোগান্তি
টানা বর্ষণ এবং পাহাড়ি ঢলের কারণে এবার বন্যার পানিতে তলিয়েছে সিলেট নগরী। নগরীর বাসা-বাড়ি থেকে শুরু করে সরকারি-বেসরকারি অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানে বন্যার পানি প্রবেশ করেছে। বুধবার (১৮ মে) সকাল থেকে নগরীর আরও নতুন নতুন এলাকা প্লাবিত হয়ে সংলগ্ন রাস্তাঘাটও তলিয়ে গেছে। এতে চরম ভোগান্তির মধ্যে পড়েছেন নগরবাসী।
বুধবার, ১৮ মে ২০২২, ১৭:২৫
সিলেট নগরীর বাসাবাড়িতেও বন্যার ঢেউ
টানা বর্ষণ এবং পাহাড়ি ঢলের কারণে এবার বন্যার পানিতে তলিয়েছে সিলেট নগরী। নগরীর বাসা-বাড়ি থেকে শুরু করে সরকারি-বেসরকারি অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানে বন্যার পানি প্রবেশ করেছে। এতে ভোগান্তিতে পড়েছেন নগরীবাসী।
মঙ্গলবার, ১৭ মে ২০২২, ২২:০৯
সিলেটে জামায়াত-শিবিরের মিছিলে পুলিশের ওপর হামলা, ওসিসহ আহত ২
সিলেট নগরীর জেলরোড এলাকায় জামায়াত-শিবিরের মিছিল থেকে পুলিশের ওপর হামলা চালানো হয়েছে। এতে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার, ১৭ মে ২০২২, ১৯:৪১
প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে মৌলভীবাজারে যুবলীগের লুঙ্গি-শাড়ি বিতরণ
বঙ্গবন্ধুকন্যা, আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সমাজের পিছিয়ে পড়া ৫০০ জন সুবিধা বঞ্চিত গরীব-দুস্থ মানুষের মধ্যে লুঙ্গি ও শাড়ি বিতরণ করেছে মৌলভীবাজার জেলা যুবলীগ।
মঙ্গলবার, ১৭ মে ২০২২, ১৮:৪১
শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে কমলগঞ্জে অসহায়দের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জে উপজেলা যুবলীগের উদ্যোগে আলোচনা সভা ও অসহায়দের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৭মে) দুপুর ১টায় পৌর মেয়রের বাসভবনের সামনে ২ শতাধিক অসহায়দের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
মঙ্গলবার, ১৭ মে ২০২২, ১৮:১৯
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার



















































