ঢাকা, বৃহস্পতিবার ২৭ আগস্ট ২০২৬,   ভাদ্র ১২ ১৪৩৩


মৌলভীবাজারে আইডিপি আইইএলটিএস পরীক্ষা শনিবার

মৌলভীবাজারে আইডিপি আইইএলটিএস পরীক্ষা শনিবার

মৌলভীবাজারে আইডিপি আইইএলটিএস পরীক্ষা শনিবার (২৩ এপ্রিল) অনুষ্ঠিত হবে। শহরের এসআর প্লাজায় রেস্ট-ইন হোটেলে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রবাসী অধ্যুষিত জেলা  মৌলভীবাজারে এখন থেকে নিয়মিত এ পরীক্ষা নেবে আইডিপি (IDP)। 

শুক্রবার, ২২ এপ্রিল ২০২২, ২৩:০৭

এতিমদের নিয়ে নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের ইফতার

এতিমদের নিয়ে নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের ইফতার

এতিম ও মাদ্রাসা ছাত্রদের নিয়ে ইফতার মাহফিল করেছে নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাব। ইফতার মাহফিলে প্রায় ৫০ জন এতিম ও মাদ্রাসাছাত্র সহ শতাধিক অতিথি উপস্থিত ছিলেন।

শুক্রবার, ২২ এপ্রিল ২০২২, ২২:৫৪

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে ভেড়া বিতরণে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে ভেড়া বিতরণে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্যদের আর্থসামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে প্রাণীসম্পদ উন্নয়ন প্রকল্পের অধীনে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ভেড়া বিতরণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। ওজনে কম, সাইজে ছোট থাকায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর লোকজন ক্ষোভ প্রকাশ করেছেন। 

শুক্রবার, ২২ এপ্রিল ২০২২, ২২:০৫

কমলগঞ্জে জমে উঠেছে ঈদ বাজার

কমলগঞ্জে জমে উঠেছে ঈদ বাজার

মৌলভীবাজারের কমলগঞ্জে জমে উঠেছে ঈদ বাজার। করোনার ধাক্কায় গত দুই বছর বিবর্ণ ছিলো ঈদ বাজার। কেনাকাটা তেমন হয়নি গেলো চার ঈদে। তবে এবার পরিস্থিতিটা একটু ভিন্ন। করোনা সংক্রমণ অনেকটাই কমে আসা ও বিধিনিষেধ না থাকায় মানুষজন ঈদে কেনাকাটা করতে হাটবাজারের বিপণিবিতান ও শপিং মলে ভিড় করছেন। নতুন নতুন পোশাকে আবারও ঈদকে রঙিন করে তোলার এই তো সুযোগ এসেছে সামনে। পবিত্র ঈদ উল ফিতরের বাকি হাতেগোনা আর কয়েকদিন।

শুক্রবার, ২২ এপ্রিল ২০২২, ২১:৪৬

শাহ্ ইয়াছিন ফাউন্ডেশনের সংহতি জলসা

শাহ্ ইয়াছিন ফাউন্ডেশনের সংহতি জলসা

শাহ্ ইয়াছিন ফাউন্ডেশন বাংলাদেশের শুভযাত্রা উপলক্ষে মৌলভীবাজারে সংহতি জলসা ও ইফতার অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার, ২২ এপ্রিল ২০২২, ২১:০৭

মৌলভীবাজারে ব্রিটিশ কাউন্সিল আইইএলটিএস পরীক্ষা শনিবার

মৌলভীবাজারে ব্রিটিশ কাউন্সিল আইইএলটিএস পরীক্ষা শনিবার

মৌলভীবাজারে শনিবার (২৩ এপ্রিল) অনুষ্ঠিত হচ্ছে ব্রিটিশ কাউন্সিল আইইএলটিএস (IELTS) পরীক্ষা। শহরের সাইফুর রহমান সড়কের (সেন্ট্রাল রোড) শাহ্ মোস্তফা গার্ডেন সিটির তিনতলায় নিউজ পোর্টাল আইনিউজ এর কার্যালয় সংলগ্ন ব্রিটিশ কাউন্সিল-এর নতুন কেন্দ্রে দ্বিতীয় পরীক্ষা এটি।

শুক্রবার, ২২ এপ্রিল ২০২২, ২০:৫৬

মৌলভীবাজারে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা দিলেন ৯২৬৯ জন প্রার্থী 

মৌলভীবাজারে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা দিলেন ৯২৬৯ জন প্রার্থী 

সারা দেশের মতো মৌলভীবাজার জেলায় অনুষ্ঠিত হয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা। শুক্রবার (২২ এপ্রিল) সকাল ১১ টায় মৌলভীবাজার জেলা সদরে ১৩ টি, শ্রীমঙ্গলে ৫ ও রাজনগরে ১টিসহ মোট ১৯ টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবার মৌলভীবাজার জেলায় ১৩ হাজার ৩৭২ জন পরীক্ষার্থী আবদেন করেন। এরমধ্যে ৯ হাজার ২৬৯ জন প্রার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। 

শুক্রবার, ২২ এপ্রিল ২০২২, ২০:২৩

সিলেটে মোটরসাইকেল দুর্ঘটনায় ডেঞ্জার গেম মাস্টারের মৃত্যু

সিলেটে মোটরসাইকেল দুর্ঘটনায় ডেঞ্জার গেম মাস্টারের মৃত্যু

সিলেটে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রফিকুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।

শুক্রবার, ২২ এপ্রিল ২০২২, ১৫:২৭

চায়ের দেশ মৌলভীবাজার জেলার আইসিটি অলিম্পিয়াড কমিটি গঠন

চায়ের দেশ মৌলভীবাজার জেলার আইসিটি অলিম্পিয়াড কমিটি গঠন

তথ্য ও প্রযুক্তিখাতে নিজ জেলাকে এগিয়ে নিতে গঠিত হলো ICT Olympiad Bangladesh মৌলভীবাজার জেলা টিম। সর্বমোট ১২ জন সদস্যের এই ICT Olympiad Bangladesh মৌলভীবাজার  জেলা টিম গঠিত হয়েছে।

শুক্রবার, ২২ এপ্রিল ২০২২, ০১:১০

রাজনগরে বাড়ছে ডায়রিয়া রোগীর প্রকোপ

রাজনগরে বাড়ছে ডায়রিয়া রোগীর প্রকোপ

মৌলভীবাজারের রাজনগরে হঠাৎ করেই বেড়েছে ডায়রিয়া রোগীর সংখ্যা। তীব্র গরমের প্রভাব ও দূষিত পানির কারণে এ পরিস্থিতি হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। আক্রান্তদের মধ্যে শিশু ও বয়স্করা রয়েছেন। প্রতিদিন গড়ে ১৫-২০ জন রোগী চিকিৎসা সেবা নিচ্ছেন। তবে অনেক রোগী গ্রাম্য চিকিৎসকদের থেকে বাড়িতে প্রাথমিক চিকিৎসা নিচ্ছেন।

শুক্রবার, ২২ এপ্রিল ২০২২, ০০:২৫

বদর দিবস উপলক্ষে ভিক্ষুকদের সাথে  যুব কল্যাণ সংস্থার ইফতার

বদর দিবস উপলক্ষে ভিক্ষুকদের সাথে যুব কল্যাণ সংস্থার ইফতার

ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে সামাজিক বৈষম্য দূর করার লক্ষে, সমাজের সুবিধা বঞ্চিত শতাধিক ভিক্ষুকদের কে নিয়ে ইফতার ও দো’আ মাহফিল-২০২২ আয়োজন করলো সমাজের সর্বস্তরের ব্যক্তি বর্গদের নিয়ে মাদক বিরোধী সামাজিক সংস্থা, জেলা যুব কল্যান সংস্থা মৌলভীবাজার।

বৃহস্পতিবার, ২১ এপ্রিল ২০২২, ২১:৩১

রুমেল আহমদের মৃত্যুতে মৌলভীবাজার বিএনপির শোক

রুমেল আহমদের মৃত্যুতে মৌলভীবাজার বিএনপির শোক

এক আকস্মিক সড়ক দুর্ঘটনায় মৌলভীবাজার জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক রুমেল আহমদের (৩২) মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে জেলা বিএনপি। এক শোকবার্তায় জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান বলেন, ‘মরহুম রুমেল আহমদ মৌলভীবাজার জেলা ছাত্রদলের একজন একনিষ্ঠ, নিবেদিত ও পরীক্ষিত কর্মী ছিলেন। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি।

বৃহস্পতিবার, ২১ এপ্রিল ২০২২, ২০:২৫

খাদ্য অধিকার নিশ্চিতে মৌলভীবাজারে ‘‌‌‌‌‍বিশুদ্ধ খাদ্য আদালত’

খাদ্য অধিকার নিশ্চিতে মৌলভীবাজারে ‘‌‌‌‌‍বিশুদ্ধ খাদ্য আদালত’

সাধারণ মানুষের নিরাপদ খাদ্য অধিকার নিশ্চিত করার লক্ষ্যে মৌলভীবাজারে ‘‌‌‌‌‍বিশুদ্ধ খাদ্য আদালত’ এর উদ্বোধন করা হয়েছে।  

বুধবার, ২০ এপ্রিল ২০২২, ২৩:৫৫

মৌলভীবাজারে ২৪ ঘণ্টায় ডায়রিয়ায় আক্রান্ত ৪৬

মৌলভীবাজারে ২৪ ঘণ্টায় ডায়রিয়ায় আক্রান্ত ৪৬

মৌলভীবাজারে প্রতিদিনই বাড়ছে ডায়রিয়া আক্রান্তের সংখ্যা। জেলার ৭ উপজেলায় গত ২৪ ঘণ্টায় ডায়রিয়া রোগে আক্রান্ত হয়েছেন ৪৬ জন।

বুধবার, ২০ এপ্রিল ২০২২, ২২:৪৮

ধলেশ্বরীর পানিতে কপাল ভাঙছে হবিগঞ্জের কৃষকদের

ধলেশ্বরীর পানিতে কপাল ভাঙছে হবিগঞ্জের কৃষকদের

দুদিন স্থিতিশীল থাকার পর হবিগঞ্জের লাখাই উপজেলায় ফের বাড়ছে মেঘনার শাখা নদী ধলেশ্বরীর পানি। পাহাড়ি ঢলে বাড়তে থাকায় পানি হাওরে প্রবেশ করছে। উপজেলার বিভিন্ন হাওরে ইতোমধ্যে তলিয়ে গেছে ৯৩ হেক্টর জমির ধান। এতে করে যেন তীরে এসে তরী ডুবছে হবিগঞ্জের স্থানীয় কৃষকদের।

বুধবার, ২০ এপ্রিল ২০২২, ২১:২৬

সেন্ট্রাল রোডে মোটরসাইকেল দুর্ঘটনায় ছাত্রদল নেতা নিহত

সেন্ট্রাল রোডে মোটরসাইকেল দুর্ঘটনায় ছাত্রদল নেতা নিহত

মৌলভীবাজার শহরের এম সাইফুর রহমান সড়কে (সেন্ট্রাল রোড) রুমেল আহমদ (৩২) নামে মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। তিনি মৌলভীবাজার জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক। 

বুধবার, ২০ এপ্রিল ২০২২, ২১:০৪

হবিগঞ্জে আরও ১০০ একর জমির ধান পানির নিচে

হবিগঞ্জে আরও ১০০ একর জমির ধান পানির নিচে

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হবিগঞ্জের লাখাই উপজেলার বিভিন্ন হাওরের আরও ১০০ একর জমির ধান তলিয়ে গেছে। এ অবস্থায় দিশেহারা হয়ে পড়ছে কৃষকরা।

বুধবার, ২০ এপ্রিল ২০২২, ১২:১৭

নতুন অধ্যক্ষ পেল মৌলভীবাজার সরকারি কলেজ

নতুন অধ্যক্ষ পেল মৌলভীবাজার সরকারি কলেজ

মৌলভীবাজার সরকারি কলেজে নতুন অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক দেবাশীষ দেবনাথ।

মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০২২, ২৩:৫২

মৌলভীবাজার পাসপোর্ট অফিসে দুদকের অভিযান, পাওয়া গেছে টাকা লেনদেনের প্রমাণ

মৌলভীবাজার পাসপোর্ট অফিসে দুদকের অভিযান, পাওয়া গেছে টাকা লেনদেনের প্রমাণ

দুর্নীতি দমন কমিশন (দুদক)জানিয়েছে- মৌলভীবাজার আঞ্চলিক পাসপোর্ট অফিসে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে পাসপোর্ট অফিসে আগত সেবাপ্রার্থীদের সেবা প্রদানে হয়রানি ও অবৈধ অর্থ লেনদেনের অভিযোগের প্রেক্ষিতে দুদক, সজেকা, হবিগঞ্জের সহকারী পরিচালক মোহাম্মদ শোয়ায়েব হোসেনের নেতৃত্বে আজ মঙ্গলবার (১৯ এপ্রিল) অপর একটি অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযান পরিচালনাকারী টিম সরেজমিনে মৌলভীবাজার আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান পরিচালনা করেছে।

 

মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০২২, ২৩:৪৫

কমলগঞ্জে নদীতে অবৈধ বাঁশের বেড়া ও নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মৎস্য নিধন

কমলগঞ্জে নদীতে অবৈধ বাঁশের বেড়া ও নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মৎস্য নিধন

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাঘাটা ও পলক নদীতে বাঁশের বেড়া, নিষিদ্ধ কারেন্ট জাল ও ঝাঁক ফেলে মাছ ধরছে স্থানীয় মৎস্য নিধনকারী চক্র। ফলে মাছের রেনু ও মা-মাছসহ বিভিন্ন প্রজাতির দেশী মাছ নিধন হচ্ছে। এছাড়া বেড়ার কারনে পানির প্রবাহ বাধাগ্রস্থ হচ্ছে। 

মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০২২, ২০:৪৮

হবিগঞ্জ জেলা সুজনের নেতা ফেন্সিডিলসহ আটক

হবিগঞ্জ জেলা সুজনের নেতা ফেন্সিডিলসহ আটক

হবিগঞ্জ জেলা সুজনের (সুশাসনের জন্য নাগরিক) সাংগঠনিক সম্পাদক মীর দুলালসহ (৪২) দুজনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৩৪ বোতল ফেনসিডিল জব্দ করা হয় বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০২২, ২০:৩৫

সরকারি পাকা সড়ক নির্মাণে ফিনলে কোম্পানির বাধা, প্রতিবাদে বিক্ষোভ

সরকারি পাকা সড়ক নির্মাণে ফিনলে কোম্পানির বাধা, প্রতিবাদে বিক্ষোভ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সরকারি পাকা রাস্তা নির্মাণ কাজে ফিনলে চা কোম্পানি কর্তৃক বাধা প্রদানের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে চা শ্রমিকরা। মঙ্গলবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ৯ টায় ফিনলের ভাড়াউড়া চা বাগানের নাট মন্দিরের সামনে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেন স্থানীয় কয়েকশো নারী-পুরুষ চা শ্রমিক।
 

মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০২২, ১৯:৫৭

রাজনগরে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

রাজনগরে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

মৌলভীবাজারের রাজনগরে লেগুনার সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জামিল আহমদ (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০২২, ১২:০৯

মঙ্গলবার মৌলভীবাজারের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

মঙ্গলবার মৌলভীবাজারের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য মঙ্গলবার (১৯ এপ্রিল) মৌলভীবাজারের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ সাময়িক বন্ধ থাকবে।

মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০২২, ০০:১৩

মৌলভীবাজার শহরে ফের মশক নিধন কার্যক্রম শুরু

মৌলভীবাজার শহরে ফের মশক নিধন কার্যক্রম শুরু

মৌলভীবাজার শহরে মশার উপদ্রব আবারও বেড়েছে। তাই শহরবাসীকে মশার উপদ্রব থেকে মুক্তি দিতে ফের মশক নিধন অভিযান শুরু করেছে পৌরসভা। দাগানো হচ্ছে ‘ফগার মেশিন’ নামক ‘মশার কামান’। 

মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০২২, ০০:০৬

বৈশাখে মৃৎশিল্পীদের আগের ব্যস্ততা নেই মৌলভীবাজারে

বৈশাখে মৃৎশিল্পীদের আগের ব্যস্ততা নেই মৌলভীবাজারে

বৈশাখ এলেই ব্যস্ত সময় পার করতেন মৃৎশিল্পের কারিগররা। যদিও আধুনিকতার ছোঁয়ায় মৃৎশিল্প প্রায় বিলুপ্তির পথে, কিন্তু বংশ পরম্পরায় এবং জীবিকা নির্বাহের তাগিদে অনেকেই এখনো মৃৎশিল্পের সঙ্গে সংশ্লিষ্ট রয়েছেন। বৈশাখ উপলক্ষে মৃৎশিল্প খ্যাত এলাকা ঘুরে দেখা গেছে সেই আগের ব্যস্ততা নেই।

সোমবার, ১৮ এপ্রিল ২০২২, ২৩:৪৩

কমলগঞ্জে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত

কমলগঞ্জে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত

শহর-গ্রামের শিক্ষার বৈষম্য নিরসন এবং অবহেলা-অনাদরে বেড়ে ওঠা শিক্ষার্থীদের প্রতিভা বিকশিত করার লক্ষ্যে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় দিনব্যাপী বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা-২০২২ নানা আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।

সোমবার, ১৮ এপ্রিল ২০২২, ২২:৪০

কমলগঞ্জে দলিল লেখকদের কর্মবিরতি প্রত্যাহার

কমলগঞ্জে দলিল লেখকদের কর্মবিরতি প্রত্যাহার

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা সাব রেজিস্ট্রার এর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে অনির্দিষ্টকালের ডাকা কর্মবিরতি সোমবার  বিকেলে প্রত্যাহার করা হয়েছে। দলিল লেখক ও সাব রেজিস্ট্রারের দ্বন্দ্বের জেরে গত ৮ দিন বন্ধ ছিল কমলগঞ্জ সাব রেজিস্ট্রি অফিসের দলিল সম্পাদন কার্যক্রম।

সোমবার, ১৮ এপ্রিল ২০২২, ২২:২৭

মৌলভীবাজারে রনভীম যুব সংঘের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মৌলভীবাজারে রনভীম যুব সংঘের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মৌলভীবাজারের ১২নং গিয়াসনগর ইউনিয়নের রনভীম যুব সংঘের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ এপ্রিল) রনভীম সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে দ্বিতীয় বারের মতো এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। 

সোমবার, ১৮ এপ্রিল ২০২২, ২১:২৪

ওজনে কম দেওয়াসহ বিভিন্ন অভিযোগে বড়লেখায় ৮ ব্যবসায়ীকে জরিমানা

ওজনে কম দেওয়াসহ বিভিন্ন অভিযোগে বড়লেখায় ৮ ব্যবসায়ীকে জরিমানা

মৌলভীবাজারের বড়লেখায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পরিমাণে কম দেওয়াসহ নানা অভিযোগে আট ব্যবসায়ীকে ২৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (১৮ এপ্রিল) বেলা ১২টা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত পৌরশহরের হাজীগঞ্জ বাজারে এই অভিযান চালানো হয়।

সোমবার, ১৮ এপ্রিল ২০২২, ২১:১৮

সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়