আইনিউজ ডেস্ক
মানি লন্ডারিং করে টাকার পাহাড় গড়েছেন সাবেক মন্ত্রীর এপিএস
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী ও ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য খন্দকার মোশারফ হোসেনের এপিএস এ এইচ এম ফোয়াদের নামে মানিলন্ডারিং এর অভিযোগে মামলা হয়েছে। বুধবার রাতে ফরিদপুর কোতয়ালী থানায় মামলাটি দায়ের করেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)র এসআই বিচিত্রা রানী বিশ্বাস।
গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল।
ফোয়াদের বিরুদ্ধে পাঁচ কোটি ৪৪ লক্ষ ৯৫ হাজার ৫৮৬ কোটি টাকা মানি লন্ডারিনের অভিযোগে ২০১২ সালের মানি লন্ডারিং প্রতিরোধ আইন সংশোধনী ২০১৫ এর ৪(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।
অভিযোগে বলা হয়, এ এইচ এম ফোয়াদ ২০১৫ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত সাজ্জাদ হোসেন বরকত এবং ইমতিয়াজ হাসান রুবেলের সহায়তায় হেলমেট বাহিনী গঠন করে। এই বাহিনী দিয়ে এলজিইডি, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, গণপূর্ত বিভাগ, বিএডিসি, সড়ক বিভাগ সহ বিভিন্ন সরকারি অফিসের টেন্ডার নিয়ন্ত্রণ করে ভূসম্পত্তিসহ প্রচুর সম্পত্তির মালিক হয়েছেন। এছাড়া বিভিন্ন চাকরিতে নিয়োগে মন্ত্রীর সুপারিশ করিয়ে দেওয়ার কথা বলে অবৈধ ভাবে বিশাল সম্পত্তির মালিক হয়েছেন।
ফরিদপুর কোতয়ালী থানার (ওসি) এম এ জলিল বলেন, দায়ের করা এ মামলার তদন্ত সিআইডি করবে।
উল্লেখ্য, ২০২০ সালের ২৫ জুলাই ঢাকার কাফরুল থানায় সিআইডি ইমতিয়াজ হাসান রুবেল ও সাজ্জাদ হোসেন বরকতের নামে দুই হাজার কোটি টাকা মানি লন্ডনের অভিযোগে মামলা করে। ওই মামলারও অন্যতম আসামি ফোয়াদ। ওই দুই হাজার কোটি টাকা পাচার মামলায় গত বছরের ১৩ অক্টোবর পুলিশের হাতে গ্রেফতার হওয়ার পর থেকেই ফোয়াদ কারাগারে আছে।
আইনিউজ/এসডি
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- বাংলাদেশে ঈদ কবে ২০২৬ সম্ভাব্য তারিখ ঘোষণা
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা

























