হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধি
রাণীশংকৈলে ৪১ পিস ইয়াবা উদ্ধার; পলাতক মাদক ব্যবসায়ী
ঠাকুরগাঁও টাস্কফোর্স টিমের মাদক বিরোধী অভিযানে বৃহস্পতিবার (২৫ আগস্ট) রাণীশংকৈল উপজেলার গাঙ্গুয়া গ্রামের মাদক ব্যবসায়ী হামিদুর রহমানের বাড়ি থেকে ৪১ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ।
এ সময় হামিদুর (৩৭) পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল সুলতান জুলকার নাইন কবির, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক সৌমিক রায়, উপপরিদর্শক আজাহারুল ইসলাম ও থানা পুলিশ অভিযান পরিচালনা করেন।
থানা সূত্রে জানা গেছে- ঘটনার দিন অভিযান পরিচলনাকারী টিম গোপন সংবাদের ভিত্তিতে হামিদুরের বাড়ি ঘেরাও করে। টের পেয়ে মাদক ব্যবসায়ী হামিদুর পালিয়ে যায়। পরে তার নিজ কক্ষে তল্লাশি চালিয়ে ড্রয়ার থেকে নীল পলিথিনে মোড়ানো ৪১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়।
এ নিয়ে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক আজাহারুল ইসলাম বাদি হয়ে মাদকদ্রব্য আইনে হামিদুর রহমানের নামে রাণীশংকৈল থানায় একটি মামলা দায়ের করেন। রাণীশংকৈল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল লতিফ শেখ বলেন, ইউএনও স্যারসহ মাদক বিরোধী ট্রাস্কফোর্স টিমের অভিযানে ৪১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। মাদক বিক্রেতার নামে থানায় মাদক আইনে মামলা করা হয়েছে।
আইনিউজ/এসকেএস
দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি
নৌযান বানিয়ে এলাকায় আলোড়ন সৃষ্টি করেছেন ছোট কিশোর হাকিমুল || Eye News || Moulvibazar || Bout
চা শ্রমিক মা কিভাবে ছেলেকে পড়ালেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, শুনুন সেই সংগ্রামের গল্প || Eye News
দিনমজুর বাবার ছেলে মাহির বুয়েটে পড়ার সুযোগ || BUET success story of Mahfujur Rhaman || EYE NEWS
সিরিজ বোমা হামলা দিবসে মৌলভীবাজারে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল || Eye News || Awami League || Moulvibazar
মৌলভীবাজারে জাতির পিতার পদচিহ্ন নিয়ে ‘খুঁজে ফিরি পিতার পদচিহ্ন’
বিস্ময় ছোট বালিকা দেয়ালিকা চৌধুরী বলতে পারে ১৯৫ দেশের রাজধানীর নাম | Deyalika | Eye News
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- বাংলাদেশে ঈদ কবে ২০২৬ সম্ভাব্য তারিখ ঘোষণা
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা

























