রাহাদ সুমন, বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি
ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ঝলসে গেল চোর
চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে যায় চোর
বরিশালের উজিরপুরে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রনি (২৮) নামের এক চোরের শরীর ঝলসে গেছে।
শরীরের ৩০ শতাংশ পুড়ে যাওয়া ওই চোর উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। জানা গেছে, রনি ঝালকাঠি জেলার নলছিটির মোল্লার হাট এলাকার আইয়ুব আলীর ছেলে।
শুক্রবার (৯ সেপ্টেম্বর) ভোর রাত ৪টার দিকে উপজেলার বামরাইল ইউনিয়নের সানুহার গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানা গেছে, শুক্রবার (৯ সেপ্টেম্বর) ভোর রাতে সানুহার গ্রামে পল্লী বিদ্যুতের ২নং পিলারের ট্রান্সফরমার চুরি করতে যায় রনি। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা ডাকচিৎকার দিলে এক পর্যায়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সে নিচে পড়ে যায়। স্থানীয়রা উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
উপজেলা পল্লী বিদ্যুৎ- এর জোনাল অফিসের ডিজিএম মো.এনামুল হক জানান, এ ঘটনায় তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এ প্রসঙ্গে উজিরপুর মডেল থানার ওসি মো.কামরুল হাসান বলেন খবর পেয়ে, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে,। এখন তদন্ত পূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আইনিউজ/এইচএ
আইনিউজে আরও পড়ুন-
- ২০ হাজার গানের জনক গাজী মাজহারুল আনোয়ার ও তার কীর্তি
- প্রেম-ভালোবাসার ১০ উপকারিতা : শ্রেষ্ঠ কিছু প্রেমের গল্প
- কোমরে বাশি, হাতে তালি — গানই মদিনা ভাই’র জীবন-মরণ
দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি
সবচেয়ে সুন্দরী নারীদের দেশ ।। Most beautiful woman in the world ।। Eye News
যে গ্রামে পুরুষ ছাড়া অন্তঃসত্ত্বা হচ্ছেন নারীরা | Women are pregnant without men | Kenyan Girls | Eye News
চুল বেঁধে ঘুমিয়ে নিজের যে ক্ষতি করছেন ।। Hair loss problems
পায়খানা ও প্রস্রাব দীর্ঘক্ষণ চেপে রাখলে যে ক্ষতি হয়??
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- বাংলাদেশে ঈদ কবে ২০২৬ সম্ভাব্য তারিখ ঘোষণা
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা

























