ময়মনসিংহ প্রতিনিধি
আপডেট: ২১:০৫, ২২ সেপ্টেম্বর ২০২১
ময়মনসিংহে সাংবাদিকদের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার প্রতিবাদ
বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যান সোসাইটির ময়মনসিংহ জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম ও প্রচার সম্পাদক শামছুল আলমের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টায় নগরীর গাঙ্গিনাপাড় ফিরোজ জাঙ্গাগীর চত্বরে ঘন্টাব্যাপী এ মানববন্ধন ও প্রতিবাদ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যান সোসাইটির জেলা ও মহানগর কমিটির আয়োজনে এ প্রতিবাদ হয়।
মানববন্ধন ও প্রতিবাদ সভায় বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যান সোসাইটির জেলা কমিটির সাধারণ সস্পাদক মো. শফিকুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, বনেক-র সভাপতি ও দৈনিক আমাদের কণ্ঠের স্টাফ রিপোর্টার মো. খাইরুল আলম রফিক, ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম, বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া পলাশ, জেলা কমিটির সাংগঠনিক সস্পাদক মো. শামীম হোসাইন, রবিউল আউয়াল রবি, দৈনিক ঢাকার ডাক প্রতিনিধি মো. সাইফুল ইসলাম প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা কমিটির সহ-সভাপতি আব্দুল কাদির তারা, জাকির হোসেন, যুগ্ম-সম্পাদক মো. মাজাহারুল হক, দৈনিক যুগান্তর প্রতিনিধি মো. সোহেল রানা, দপ্তর সস্পাদক আবুল বাশার লিংকন, দৈনিক আজকের বসুন্ধরা ও দৈনিক ময়মনসিংহ প্রতিদিন স্টাফ রিপোর্টার মফিদুল ইসলাম লাভলু, দৈনিক ময়মনসিংহ প্রতিদিন স্টাফ রিপোর্টার এনামুল হক ছোটন, দৈনিক দেশকাল প্রতিনিধি অজয় সরকার, সালাউদ্দিন উজ্জল, সভাপতি (বাতৃসকসো) গফরগাঁও উপজেলা শাখা, আবু সাঈদ ভূঁইয়া শাহীন, সহ-সভাপতি গফরগাঁও উপজেলা, মুখলেছুর রহমান, সভাপতি নান্দাইল উপজেলা শাখা, হৃদয় হাসান, যুগ্ম-সম্পাদক নান্দাইল উপজেলা শাখা, সোহানুর রহমান সোহান, খোকন সাহাসহ বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটি'র জেলা ও মহানগর কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আইনিউজ/হুমায়ুন কবির/এসডি
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল

























