মানিকগঞ্জ প্রতিনিধি
আপডেট: ২৩:২১, ২৮ সেপ্টেম্বর ২০২১
৩০ মিনিটের ব্যবধানে এক নারীকে দেওয়া হলো দুই ডোজ টিকা
ফাইল ছবি
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় ৩০ মিনিটের ব্যবধানে রোকেয়া বেগম (৪৫) নামে এক নারীকে করোনাভাইরাসের দুই ডোজ টিকা দেওয়ার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের টিকাদান কেন্দ্রে এ ঘটনা ঘটে। টিকাগ্রহীতা রোকেয়া বেগম উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের মালুচী গ্রামের সাদেক মোল্লার স্ত্রী।
মানিকগঞ্জের সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ বিষয়টি নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ বলেন, বিষয়টি আমিও শুনেছি। দুই ডোজ টিকা গ্রহণ করা ওই নারীকে হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। তবে ওই নারীর শারীরিক অবস্থা এখন পর্যন্ত ভালো আছে।
জানা গেছে, সকালে স্থানীয় কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের টিকাকেন্দ্রে যান রোকেয়া বেগম নামের ওই নারী। দুপুর সাড়ে ১২টার দিকে প্রথম ডোজ গ্রহণ করেন তিনি। ৩০-৪০ মিনিট পর একই কেন্দ্রে গিয়ে তিনি দ্বিতীয় বার টিকা নেন। সবার মুখে দুই ডোজের কথা শুনে ওই নারী দুইহাতে দুইবার টিকা নিয়েছেন। দ্বিতীয়বার নেওয়ার সময় প্রথমবারের বিষয়টি তিনি স্বাস্থ্যকর্মীকে জানাননি। পরে তিনি একজনের সঙ্গে শেয়ার করলে ঘটনা জানাজানি হয়।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইসরাত জাহান জানান, রোকেয়া বেগম হাসপাতালে পর্যবেক্ষণে রয়েছেন। তার সঙ্গে এখন কথা বলা যাবে না। তবে তিনি সুস্থ আছেন।
আইনিউজ/এসডিপি
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল

























