রাণীশংকৈল প্রতিনিধি
আপডেট: ২১:১৪, ৬ অক্টোবর ২০২১
স্ত্রীকে হত্যা করে থানায় স্বামীর আত্মসমর্পণ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে স্ত্রী রুখসানা বেগমকে হত্যা করে থানায় আত্মসমর্পণ করেছেন স্বামী হবিবর রহমান। ঘটনাটি উপজেলার হোসেনগাও গ্রামে বুধবার (৬ অক্টোবর) ভোরে ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৫ অক্টোবর) রাতের খাবার খেয়ে হবিবর ও রুখসানা তাদের ঘরে ঘুমিয়ে পড়েন। পরদিন ফজরের আযানের পর হবিবর স্ত্রী রুখসানাকে ডেকে তোলার চেষ্টা করে। এক পর্যায়ে সে ঘুমন্ত স্ত্রীকে লোহার শাবল দিয়ে মাথায় উপর্যুপরি আঘাত করে। এতে ঘটনাস্থলেই স্ত্রীর মৃত্যু হয়।
পরে উন্মত্ত অবস্থায় হবিবর সাইকেলযোগে রাণীশংকৈল থানায় এসে স্ত্রীকে খুন করার কথা জানায়। পুলিশ বিষয়টি খোঁজখবর নিয়ে নিশ্চিত হয়ে হবিবরকে আটক করে।
পরে এএসপি (সার্কেল) তোফাজ্জল হোসেন, ওসি এসএম জাহিদ ইকবাল, ওসি(তদন্ত) আব্দুল লতিফ শেখ, এএসপি(পিবিআই) এবিএম রেজাউল ইসলাম, সিআইডি অফিসার মিল্লাত হোসেন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় হোসেনগাও ইউপি চেয়ারম্যান মাহবুব আলমও উপস্থিত ছিলেন।
প্রতিবেশিরা জানান, হবিবর কিছুদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
আইনিউজ/হুমায়ুন কবির/এসডিপি
- কোরবানি ঈদ কত তারিখে ২০২৬ সম্ভাব্য তারিখে নতুন আপডেট
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- বাংলাদেশে ঈদ কবে ২০২৬ সম্ভাব্য তারিখ ঘোষণা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
























